শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সমাজ সংস্কারকের সাথে তোমার পঠিত কোন সমাজ সংস্কারকের মিল লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের সমাজ সংস্কারকের সাথে আমার পাঠ্যবইয়ের সমাজ সংস্কারক হাজি শরীয়তউল্লাহর সংস্কার কার্যক্রমের মিল পাওয়া যায়। হাজি শরীয়তউল্লাহ ১৮১৮ সালের দিকে মক্কা থেকে দেশে ফিরে এসে দেখেন, অধিকাংশ মুসলমানদের বিশ্বাসে কুফর ও শিরক মিশ্রিত রয়েছে। তৎকালীন ভারতীয় মুসলমানরা জন্ম, মৃত্যু, বিবাহ ও সামাজিক উৎসবে বহু অমুসলিম ধর্মজাত আচার-অনুষ্ঠান পালন করছে। অনেকে জঘন্য বিদআত ও শিরকে লিপ্ত। ইসলামি শরিয়ত মতে, মৃত ব্যক্তির কাছে ইহকাল বা পরকালের কোনো কিছুই চাওয়া যাবে না। মৃত ব্যক্তি কোনো পাপ করা বা কোনো সওয়াব হাসিল করা বা ইহজগতের কোনো ঘটনা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না। সিজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহপাক। অথচ তৎকালীন মুসলমানরা মৃত ব্যক্তির কাছে কোনো কিছু পাওয়ার আশায় সিজদা করত। গাজী- কালুর প্রশস্তি গাওয়া, পঞ্চপির, পিরবদর, খাজা-খিজিরের দোহাই দেওয়া, ভেলা ভাসানো, জারিগান গাওয়া, জন্মের সময় শটি পালন করা, মহররমে শোক পালন করা ইত্যাদি বিদআত হতে মুসলমানদের রক্ষা করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেন। ইসলামের নামে যেসব অনাচার, কুসংস্কার, শিরক ও বিদআত ঢুকেছে, সেগুলোই তিনি দূর করতে সচেষ্ট হয়েছেন। পরবর্তীতে তার সংগঠনের সদস্যসংখ্যা বৃদ্ধি পেলে সদস্যদের আর্থসামাজিক ও রাজনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। ফলে ফরায়েজি আন্দোলন একপর্যায়ে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের চরিত্র লাভ করে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের সমাজ সংস্কারকের সাথে তোমার পঠিত কোন সমাজ সংস্কারকের মিল ল…

উদ্দীপক

মুহম্মদ বিন আবদুল ওহাব। মুসলিম সমাজে পির পূজা, কবর পূজা, কোনো উদ্দেশ্য পূর্ণ করার জন্য মানত প্রভৃতি যে কুসংস্কার ঢুকেছিল, সেগুলোর তীব্র নিন্দা করেন। পির পূজা, পির-দরবেশদের কবর দর্শন প্রভৃতি তিনি নিষিদ্ধ ঘোষণা করেন। তার পরিচালিত এই আন্দোলন 'ওহাবি আন্দোলন' নামে পরিচিত ছিল। তার এই আন্দোলনের মাধ্যমে তিনি তৎকালীন আরব সমাজকে নানা কুসংস্কার থেকে মুক্ত করেন এবং জনগণকে ধর্মীয় ও রাজনৈতিকভাবে সচেতন করে তোলেন। রাজশাহী সরকারি মহিলা কলেজ

উত্তর

ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৫ খ্রিষ্টাব্দে দেওয়ানি লাভ করে।

উত্তর

বাংলার ইতিহাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের প্রভাব ছিল সুদূরপ্রসারী। এর ফলে বাংলার নবাবকে ক্ষমতাহীন শাসকে পরিণত করা হয় এবং দায়িত্বভারে জর্জরিত করা হয়। অপরদিকে, সিদ্ধান্ত গ্রহণ, রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে রেখে দেওয়া হয়। ফলে নিজেদের লাভের জন্য কোম্পানি কর্তৃপক্ষ মাত্রাতিরিক্ত রাজস্ব শোষণে মেতে ওঠে। করের বোঝা সাধারণ জনগণ বইতে না পেরে বসতভিটা ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে থাকে। কৃষি উৎপাদন ব্যাহত হয়। এর সাথে অনাবৃষ্টি দেশে চরম খাদ্যসংকট অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দেয়, যা বাংলার এক- তৃতীয়াংশ লোকের মৃত্যু ঘটায়।-

উত্তর

উদ্দীপকের সমাজ সংস্কারকের সাথে আমার পাঠ্যবইয়ের সমাজ সংস্কারক হাজি শরীয়তউল্লাহর সংস্কার কার্যক্রমের মিল পাওয়া যায়। হাজি শরীয়তউল্লাহ ১৮১৮ সালের দিকে মক্কা থেকে দেশে ফিরে এসে দেখেন, অধিকাংশ মুসলমানদের বিশ্বাসে কুফর ও শিরক মিশ্রিত রয়েছে। তৎকালীন ভারতীয় মুসলমানরা জন্ম, মৃত্যু, বিবাহ ও সামাজিক উৎসবে বহু অমুসলিম ধর্মজাত আচার-অনুষ্ঠান পালন করছে। অনেকে জঘন্য বিদআত ও শিরকে লিপ্ত। ইসলামি শরিয়ত মতে, মৃত ব্যক্তির কাছে ইহকাল বা পরকালের কোনো কিছুই চাওয়া যাবে না। মৃত ব্যক্তি কোনো পাপ করা বা কোনো সওয়াব হাসিল করা বা ইহজগতের কোনো ঘটনা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না। সিজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহপাক। অথচ তৎকালীন মুসলমানরা মৃত ব্যক্তির কাছে কোনো কিছু পাওয়ার আশায় সিজদা করত। গাজী- কালুর প্রশস্তি গাওয়া, পঞ্চপির, পিরবদর, খাজা-খিজিরের দোহাই দেওয়া, ভেলা ভাসানো, জারিগান গাওয়া, জন্মের সময় শটি পালন করা, মহররমে শোক পালন করা ইত্যাদি বিদআত হতে মুসলমানদের রক্ষা করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেন। ইসলামের নামে যেসব অনাচার, কুসংস্কার, শিরক ও বিদআত ঢুকেছে, সেগুলোই তিনি দূর করতে সচেষ্ট হয়েছেন। পরবর্তীতে তার সংগঠনের সদস্যসংখ্যা বৃদ্ধি পেলে সদস্যদের আর্থসামাজিক ও রাজনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। ফলে ফরায়েজি আন্দোলন একপর্যায়ে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের চরিত্র লাভ করে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের সংস্কারকের ন্যায় উক্ত সংস্কারক অর্থাৎ হাজী শরীয়তউল্লাহর সংস্কার আন্দোলন এক ও অভিন্ন। উদ্দীপকে বর্ণিত ঘটনায় যে সমাজ ও ধর্ম সংস্কারকের বর্ণনা প্রদান করা হয়েছে, তিনি ছিলেন 'ওহাবি আন্দোলনের' নেতা আবদুল ওহাব। তার এই আন্দোলনের মাধ্যমে তিনি তৎকালীন আরব সমাজকে নানা কুসংস্কার থেকে মুক্ত করে জনগণকে ধর্মীয় ও রাজনৈতিকভাবে সচেতন করে তোলেন। এ প্রসঙ্গে উল্লেখ্য, হাজী শরীয়তউল্লাহ ১৭৯৯ হতে ১৮১৮ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছর মক্কায় অবস্থান করেন এবং তার গুরু আবদুল ওহাবের নিকট থেকে ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেন। দেশে ফিরে এসে ধর্মীয় গুরু আবদুল ওহাব কর্তৃক পরিচালিত ওহাবি আন্দোলনের অনুকরণে ধর্মীয় সংস্কারের কাজে আত্মনিয়োগ করেন। বস্তুত ওহাবি আন্দোলনের সামান্য সংস্কারকৃত রূপ বা তারই একটি শাখা হিসেবে ফরায়েজি আন্দোলনের ব্যাপক বিস্তার লক্ষ করা যায় বাংলায়। হাজী শরীয়তউল্লাহও আবদুল ওহাবের অনুকরণে তৎকালীন সমাজকে নানা কুসংস্কার থেকে মুক্ত করে জনগণকে ধর্মীয় ও রাজনৈতিকভাবে সচেতন করে তোলার চেষ্টা করেন। এবং মুসলমান সমাজে পীর পূজা, কবর পূজা, মানত প্রভৃতি কুসংস্কারের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত সংস্কারমূলক কর্মকান্ডে আত্মনিয়োগ করেন। যেমনটি করেছিলেন উদ্দীপকে উল্লিখিত তার গুরু আবদুল ওহাব। .সুতরাং যৌক্তিক ব্যাখা বিশ্লেষণে আমি মনে করতে পারি, উদ্দীপকের ন্যায় হাজী শরীয়তউল্লাহর সংস্কার আন্দোলনও ছিল এক ও অভিন্ন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।