তুমি কি মনে কর উদ্দীপকের সংস্কারকের ন্যায় উক্ত সংস্কারকের সংস্কার আন্দোলন এক ও অভিন্ন? যৌক্তিক মত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের সংস্কারকের ন্যায় উক্ত সংস্কারক অর্থাৎ হাজী শরীয়তউল্লাহর সংস্কার আন্দোলন এক ও অভিন্ন। উদ্দীপকে বর্ণিত ঘটনায় যে সমাজ ও ধর্ম সংস্কারকের বর্ণনা প্রদান করা হয়েছে, তিনি ছিলেন 'ওহাবি আন্দোলনের' নেতা আবদুল ওহাব। তার এই আন্দোলনের মাধ্যমে তিনি তৎকালীন আরব সমাজকে নানা কুসংস্কার থেকে মুক্ত করে জনগণকে ধর্মীয় ও রাজনৈতিকভাবে সচেতন করে তোলেন। এ প্রসঙ্গে উল্লেখ্য, হাজী শরীয়তউল্লাহ ১৭৯৯ হতে ১৮১৮ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছর মক্কায় অবস্থান করেন এবং তার গুরু আবদুল ওহাবের নিকট থেকে ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেন। দেশে ফিরে এসে ধর্মীয় গুরু আবদুল ওহাব কর্তৃক পরিচালিত ওহাবি আন্দোলনের অনুকরণে ধর্মীয় সংস্কারের কাজে আত্মনিয়োগ করেন। বস্তুত ওহাবি আন্দোলনের সামান্য সংস্কারকৃত রূপ বা তারই একটি শাখা হিসেবে ফরায়েজি আন্দোলনের ব্যাপক বিস্তার লক্ষ করা যায় বাংলায়। হাজী শরীয়তউল্লাহও আবদুল ওহাবের অনুকরণে তৎকালীন সমাজকে নানা কুসংস্কার থেকে মুক্ত করে জনগণকে ধর্মীয় ও রাজনৈতিকভাবে সচেতন করে তোলার চেষ্টা করেন। এবং মুসলমান সমাজে পীর পূজা, কবর পূজা, মানত প্রভৃতি কুসংস্কারের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত সংস্কারমূলক কর্মকান্ডে আত্মনিয়োগ করেন। যেমনটি করেছিলেন উদ্দীপকে উল্লিখিত তার গুরু আবদুল ওহাব। .সুতরাং যৌক্তিক ব্যাখা বিশ্লেষণে আমি মনে করতে পারি, উদ্দীপকের ন্যায় হাজী শরীয়তউল্লাহর সংস্কার আন্দোলনও ছিল এক ও অভিন্ন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকের সংস্কারকের ন্যায় উক্ত সংস্কারকের সংস্কার আ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর