চিত্র 'ক'-এর ছবির ব্যক্তিটি ঐতিহাসিক যে বিশেষ শাসনের সাথে সম্পৃক্ত সেই শাসনের প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: ক' চিত্রের ছবিটি লর্ড ক্লাইভের। তিনি যে বিশেষ শাসনব্যবস্থার প্রবর্তন করেন তা হলো দ্বৈতশাসন। রবার্ট ক্লাইভ কর্তৃক দ্বৈতশাসন প্রবর্তনের ফলে জনসমাজে মারাত্মকভাবে কুপ্রভাব পড়ে এবং প্রশাসনিক জটিলতা বৃদ্ধি পায়। শাসন সংক্রান্ত ব্যাপারে নবাবকে দায়িত্ব দেওয়া হলেও তার হাত-পাছিল বাঁধা। কোম্পানি মুহম্মদ রেজা খানকে নায়েব সুবাদার নারেখ। দিওয়ান নিয়োগ করে। একইভাবে বিহারে সিতাব রায়কে সুবাদার (নাজিম) ও নায়েব দিওয়ান নিযুক্ত করা হয়। এর ফলে এক দ্বৈতশাসনের সৃষ্টি হয়। রবার্ট ক্লাইভ লবণ, সুপারি ও তামাকের একচেটিয়া ব্যবসা করার জন্যে একটি আলাদা সংস্থা গড়ে তোলে। এর লভ্যাংশ কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে দেওয়া হয়। এতে এদেশীয় ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বেশকিছু ব্যবসায় বাণিজ্যকে সরকারিকরণ করা হয়। এতে দেশীয় শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। দ্বৈতশাসনের ফলে নবাবের দায়িত্ব ছিল কিন্তু ক্ষমতা ছিল না। অপরদিকে কোম্পানির ক্ষমতা ছিল কিন্তু কোনো দায়িত্ব ছিল না। ফলে এ শাসনব্যবস্থায় সুশাসনের দায়িত্ব প্রকৃতপক্ষে কোম্পানি বা নবাব কেউই গ্রহণ করেনি। কৃষি অর্থনীতির মেরুদণ্ড হলেও দ্বৈতশাসনের ফলে কৃষিব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়। কৃষকদের ওপর করভার অমানবিক পর্যায়ে চলে যায়। অনেকে পেশা পরিবর্তন করে পালিয়ে বেড়ায়। ১৭৬৯ খ্রিস্টাব্দে রেজা খানের অভিযোগ থেকে জানা যায়, আলীবর্দী খানের শাসনামলে পূর্ণিয়া জেলায় রাজস্ব ছিল ৪ লক্ষ টাকা, কিন্তু ১৭৬৯ খ্রিস্টাব্দে তা বৃদ্ধি পেয়ে ২৫ লক্ষ টাকায় ওঠে। একইভাবে দিনাজপুরের রাজস্ব ১২ লক্ষ হতে বৃদ্ধি পেয়ে তা ১৭ লক্ষ টাকায় উন্নীত হয়। রেজা খানকে চাপের মুখে এ বাড়তি রাজস্ব আদায় করতে হয়। কারণ কোম্পানি শুধু চাইতো জনগণের উন্নয়নের কৃষিখাতে, রাস্তাঘাটের উন্নয়নে বা স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে অর্থ ব্যয় করত না। ১৭৬৯ খ্রিষ্টাব্দের ২৮ মার্চ রেজা খান কোম্পানির অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরেন। এতে দ্বৈতশাসনের প্রত্যক্ষ প্রভাবের সামান্য নমুনা ছিল।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
চিত্র 'ক'-এর ছবির ব্যক্তিটি ঐতিহাসিক যে বিশেষ শাসনের সাথে সম্পৃক্ত …
উত্তর
উত্তর
উত্তর
উত্তর