শেয়ারFacebookWhatsApp

প্রাসাদ ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতাই ছিল মি. কামরুল ইসলামের পতনের কারণ- ইতিহাসের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: হ্যাঁ, প্রাসাদ ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতাই ছিল মি. কামরুল ইসলামের পতনের প্রধান করেন। ইতিহাসের আলোকে যদি আমরা এ ঘটনার ব্যাখ্যা করতে যাই তাহলে দেখব, ১৭৫৭ সালে একই ঘটনা ঘটেছিল বাংলার ইতিহাসে। ১৭৫৬ খ্রিষ্টাব্দে নবাব আলীবর্দী খানের মৃত্যু হলে তার প্রিয় দৌহিত্র সিরাজউদ্দৌলা ২২ বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন। সিংহাসনে বসার পর থেকে তাকে নানামুখী সমস্যা ও প্রাসাদ ষড়যন্ত্রের মোকাবিলা করতে হয়। প্রথম সমস্যা ছিল পরিবারের ঘনিষ্ঠদের ষড়যন্ত্র। বিশেষ করে আলীবর্দী খানের তিন কন্যার মধ্যে জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগম সিরাজের নবাব হওয়ায় আশাহত হয়ে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এদের সঙ্গে যোগ দেন ঘসেটি বেগমের দেওয়ান রাজা রাজবল্লভ, পূর্ণিয়ার শাসনকর্তা সিরাজের খালাতো ভাই শওকত জঙ্কা এবং অন্যরা। কৌশলে নবাব ঘষেটি বেগমকে নজরবন্দী করেন। এ সকল পারিবারিক ষড়যন্ত্র ছাড়াও দেশি-বিদেশি বণিকশ্রেণি, প্রবাবশালী রাজন্যবর্গ ও অভিজাত শ্রেণি, নবাবের সেনাপতি মীর জাফরসহ আরও অনেকে যার যার স্বার্থ উদ্ধারে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার ঘটায়। যার করুণ পরিণতি ছিল ১৭৫৭ খ্রিষ্টাব্দের পলাশীর যুদ্ধ ও বাংলার স্বাধীনতা বিসর্জন। ইতিহাসের এ ঘটনার আলোকে বিচার করলে দেখা যাবে, উদ্দীপকে উল্লিখিত মি. কামরুল ইসলামের পতনেরও প্রধান কারণ ছিল। প্রাসাদ ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

প্রাসাদ ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতাই ছিল মি. কামরুল ইসলামের পতনের কারণ…

উদ্দীপক

মি. কামরুল ইসলাম এশিয়া মহাদেশের একটি অঞ্চলের স্বাধীন নবাব ছিলেন। তিনি প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়ে প্রহসনের যুদ্ধে পরাজিত ও নিহত হন। তার পরাজয়ের মধ্য দিয়ে এ অঞ্চলটি প্রায় ২০০ বছর পরাধীন হয়ে পড়ে।

উত্তর

নবাব সিরাজউদ্দৌলা ১৭৩৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।

উত্তর

রবার্ট ক্লাইভ ১৭২৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ১৯ বছর বয়সে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কেরানি হিসেবে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ছিল মাদ্রাজ। কিছুদিন পরে তিনি কেরানির চাকরি ছেড়ে দিয়ে কোম্পানির সৈনিক হিসেবে যোগদান করেন। ১৭৫১ খ্রিষ্টাব্দে তিনি কোম্পানির ক্যাপ্টেন পদে পদোন্নতি পান। তার রণকৌশলে ও নিপুণতায় কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে ইংরেজ বাহিনী ফরাসিদের বিপক্ষে জয় লাভ করে। ক্লাইভের রণনৈপুণ্য, সাহস ও বিচক্ষণতায় ইংরেজ কোম্পানি সুনাম, খ্যাতি অর্জন করে এবং ইংরেজ কোম্পানি রাজনৈতিক ক্ষমতা লাভ করে।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ের বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মিল রয়েছে। উদ্দীপকে উল্লিখিত মি. কামরুল ইসলাম এশিয়া মহাদেশের একটি অঞ্চলের স্বাধীন নবাব ছিলেন। তিনি প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়ে প্রহসনের যুদ্ধে পরাজিত ও নিহত হন। তার পরাজয়ের মধ্য দিয়ে এ অঞ্চলটি প্রায় ২০০ বছর পরাধীন হয়ে পড়ে, যা নবাব সিরাজউদ্দৌলার সাথে মিল রয়েছে। পলাশীর যুদ্ধ বাংলা তথা এ উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে এ যুদ্ধ সংঘটিত হয়। নবাবের পক্ষে দেশপ্রেমিক মীর মদন, মোহনলাল এবং ফরাসি সেনাপতি সিন ফ্রে প্রাণপণ যুদ্ধ করেন। নবাবের বিজয় আসন্ন দেখে মীর জাফর ষড়যন্ত্রমূলকভাবে যুদ্ধ থামিয়ে দেন। মীর মদনের মৃত্যু এবং মীর জাফরের অসহযোগিতা নবাবকে বিচলিত করে তোলে। নবাবের সেনাপতি মীর জাফর যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ অসহযোগিতা করে নিরব দর্শকের ভূমিকা পালন করে। নবাবের সৈন্যরা যখন বিশ্রাম নিচ্ছিল, সেই সময় মীর জাফরের ইঙ্গিতে ইংরেজ সৈন্যরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। যার অনিবার্য পরিণতি। ছিল নবাবের পরাজয় এবং তারই হাত ধরে স্বাধীনভাবে পরিচালিত বাংলা সুদীর্ঘ প্রায় ২০০ বছরের জন্য তার স্বাধীনতা হারায়

উত্তর

হ্যাঁ, প্রাসাদ ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতাই ছিল মি. কামরুল ইসলামের পতনের প্রধান করেন। ইতিহাসের আলোকে যদি আমরা এ ঘটনার ব্যাখ্যা করতে যাই তাহলে দেখব, ১৭৫৭ সালে একই ঘটনা ঘটেছিল বাংলার ইতিহাসে। ১৭৫৬ খ্রিষ্টাব্দে নবাব আলীবর্দী খানের মৃত্যু হলে তার প্রিয় দৌহিত্র সিরাজউদ্দৌলা ২২ বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন। সিংহাসনে বসার পর থেকে তাকে নানামুখী সমস্যা ও প্রাসাদ ষড়যন্ত্রের মোকাবিলা করতে হয়। প্রথম সমস্যা ছিল পরিবারের ঘনিষ্ঠদের ষড়যন্ত্র। বিশেষ করে আলীবর্দী খানের তিন কন্যার মধ্যে জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগম সিরাজের নবাব হওয়ায় আশাহত হয়ে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এদের সঙ্গে যোগ দেন ঘসেটি বেগমের দেওয়ান রাজা রাজবল্লভ, পূর্ণিয়ার শাসনকর্তা সিরাজের খালাতো ভাই শওকত জঙ্কা এবং অন্যরা। কৌশলে নবাব ঘষেটি বেগমকে নজরবন্দী করেন। এ সকল পারিবারিক ষড়যন্ত্র ছাড়াও দেশি-বিদেশি বণিকশ্রেণি, প্রবাবশালী রাজন্যবর্গ ও অভিজাত শ্রেণি, নবাবের সেনাপতি মীর জাফরসহ আরও অনেকে যার যার স্বার্থ উদ্ধারে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার ঘটায়। যার করুণ পরিণতি ছিল ১৭৫৭ খ্রিষ্টাব্দের পলাশীর যুদ্ধ ও বাংলার স্বাধীনতা বিসর্জন। ইতিহাসের এ ঘটনার আলোকে বিচার করলে দেখা যাবে, উদ্দীপকে উল্লিখিত মি. কামরুল ইসলামের পতনেরও প্রধান কারণ ছিল। প্রাসাদ ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।