উদ্দীপকে উল্লিখিত সর্বশেষ বণিকদের ভারতবর্ষ থেকে বিদায় নেওয়ার মধ্য দিয়ে ইংরেজরা একক আধিপত্য বিস্তার করে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সর্বশেষ যে বণিকদের কথা উল্লেখ করা হয়েছে তারা হলো ফরাসি বণিক। তাদের স্বদেশ প্রত্যাবর্তনের পর ইংরেজরা একক আধিপত্য প্রতিষ্ঠা করে। ১৬৬৪ খ্রিস্টাব্দে চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী কলভেয়রের উদ্যোগে ১৬৬০ প্রতিষ্ঠিত হয় 'ফরাসি ইন্ট ইন্ডিয়া কোম্পানি'। ১৬৬৮ খ্রিস্টাব্দে ফ্রাঁসোয়া ফ্যারো সুরাটে প্রথম ফরাসি বাণিজ্য কুঠি স্থাপন করেন। এরপর ১৬৬৯ খ্রিস্টাব্দে ফরাসিরা মসলিপটমে বাণিজ্য কুঠি স্থাপন এবং ১৬৭২ খ্রিস্টাব্দে ওলন্দাজদের কাছ থেকে সানটুম বাণিজ্য কুঠি দখল করে নেয়। পরবর্তী বছর অর্থাৎ ১৬৭৩ খ্রিস্টাব্দে ফরাসিরা পন্ডিচেরিতে তাদের উপনিবেশ গড়ে তোলে। ফ্রাঁসোয়া মার্টিন, ডুপ্লে ও দুমার ঐকান্তিক প্রচেস্টায় পন্ডিচেরী সর্বাধিক সমৃদ্ধ ও শক্তিশালী বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। ১৬৭৪ খ্রিস্টাব্দে ফরাসিরা বাংলার সুবাদার শায়েস্তা খানের কাছ থেকে গঙ্গা নদীর তীরবর্তী চন্দননগর কিনে নেয়। পরবর্তীতে চন্দনগর ১৬৯০ থেকে ১৯৯২ খ্রিস্টাব্দের মধ্যে একটি শক্তিশালী ফরাসি বাণিজ্য কুঠিতে পরিণত হয়। ১৬৯৬ খ্রিস্টাব্দে কোম্পানি চন্দননগরে একটি শক্তিশালী দুর্গ স্থাপন করে এবং ১৬৯৮৩ খ্রিস্টাব্দে নির্দিষ্ট হারে শুদ্ধ প্রদানের শর্তে বাংলা, বিহার ও উড়িষ্যায় বাণিজ্য করার অনুমতি লাভ করে। এরই ধারাবাহিকতায় কাশিমবাজার ও বালেশ্বরে বাণিজ্য কুঠি স্থাপিত হয়। ইউরোপীয় অন্যান্য শক্তির মতো ফরাসিরাও ভারতবর্ষে বাণিজ্যের পাশাপাশি সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে থাকে। ফলে একই স্বপ্ন দেখা ইউরোপীয় দুই শক্তি- ইংরেজ ও ফরাসিদের সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। কিন্তু ইংরেজরা উন্নততর সামরিক শক্তি, কূটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয়। উপরন্তু ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে বাংলার নবাবের পক্ষ অবলম্বন করায় এবং ইংরেজদের যুদ্ধ জয়ের সাফল্য তাদেরকে আরও দুর্বল করে দেয়। ফলে ইংরেজরা ১৭৫৭ খ্রিস্টাব্দে ফরাসিদের চন্দননগর এবং ১৭৬০ খ্রিস্টাব্দে পন্ডিচেরী বাণিজ্য কুঠি দখল করে নেয়। পরবর্তীতে পর পর তিনটি দাক্ষিণাত্যের কর্ণাটক যুদ্ধে ফরাসিরা পরাজিত হলে তাদের সাম্রাজ্য ও বাণিজ্য বিস্তারের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। ফলে তাদের বাধ্য হয়ে এদেশ থেকে বিদায় নিতে হয় এবং ভারতবর্ষে ইংরেজরা একক আধিপত্য বিস্তার করে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সর্বশেষ বণিকদের ভারতবর্ষ থেকে বিদায় নেওয়ার মধ্য দ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর