উদ্দীপকের ব্যক্তিটি যে কোম্পানিতে চাকরি করতেন সেই কোম্পানির দিওয়ানি লাভের ইতিহাস ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ব্যক্তি রবার্ট ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করতেন। এ কোম্পানি ১৭৬৫ সালে দিওয়ানি লাভ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ানি লাভ বাংলা তথা ভারতবর্ষে ব্রিটিশ রাজত্ব প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুঘল আমলে প্রত্যেক সুবা বা প্রদেশে একটি সুবাদারি ও অপরটি দিওয়ানি দুটি সমমর্যাদাসম্পন্ন পদ ছিল। দুইজনে সরাসরি মুঘল সম্রাট কর্তৃক নিয়োগপ্রাপ্ত হতেন এবং সম্রাটের নিকট জবাবদিহি করতেন। বিচার, প্রতিরক্ষা ও সাধারণ প্রশাসন ছিল সুবাদারের দায়িত্বে এবং রাজস্ব প্রশাসন ছিল দিওয়ানের দায়িত্বে। ১৭১৭ সালে মুর্শিদকুলী খান দুটি পদে একাই দখল করেন। পলাশী যুদ্ধের পর হতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিই ছিল বাহ্যত সকল বিষয়ের হর্তাকর্তা। মীর কাশিম ইংরেজদের প্রভাব বলয় থেকে বের হতে বক্সারের যুদ্ধ পরিচালনা করেছিলেন কিন্তু তিনি তাতে পরাজিত হয়েছেন। বক্সারের যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ক্ষমতা লাভ করে। কিন্তু এ ক্ষমতা লাভের পক্ষে তাদের কোনো, আইনগত ভিত্তি ছিল না। ভারতের সার্বভৌম ক্ষমতার প্রশ্নেও এ কোম্পানির কোনো বৈধতা ছিল না। মুঘল সম্রাট শাহ আলম দুর্বল শাসক হলেও আইনগতভাবে তিনিই ছিলেন ভারতের সার্বভৌম ক্ষমতার অধিকারী। তাই ১৭৬৫ সালের ১২ আগস্ট মুঘল সম্রাট শাহ আলমের নিকট হতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি সনদ লাভ করে। শর্ত হলো সুবা বাংলার রাজস্ব আয় থেকে কোম্পানি সম্রাটকে বার্ষিক ২৬ লক্ষ টাকা দিবে আর নিজামত শাসনের জন্য মুর্শিদাবাদের নবাবকে দিবে বার্ষিক ৫৩ লক্ষ টাকা। এভাবে শর্ত মেনে নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি লাভ করে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের ব্যক্তিটি যে কোম্পানিতে চাকরি করতেন সেই কোম্পানির দিওয়ানি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর