তুমি কি মনে কর ব্রিটিশ ভারতে এ ধরনের একজন লর্ডই দ্বৈতশাসন প্রবর্তন করেছিলেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি যে, ব্রিটিশ ভারতে রবার্ট ক্লাইভই একজন লর্ড হিসেবে দ্বৈতশাসন প্রবর্তন করেছিলেন। রবার্ট ক্লাইভ দূরদর্শিতার প্রেক্ষিতে কোম্পানির জন্য দিওয়ানি লাভ ছিল একটি বিরাট রাজনৈতিক বিজয়। সরাসরি দিওয়ানি লাভের ফলে কোম্পানি কতিপয় সমস্যার সম্মুখিন হয়। দিওয়ানি শাসন পরিচালনার জন্য কোম্পানির কোনো জনবল ছিল না। তাছাড়া এদেশের ভাষা, আইনকানুন, রীতিনীতি সম্পর্কে কোম্পানির লোকদের কোনো ধারণা ছিল না। এ কারণে চতুর ক্লাইভ কেন্দ্রীয়ভাবে তত্ত্বাবধানের ক্ষমতা নিজের হাতে রেখে রাজস্ব আদায়ের ভার এদেশীয় এজেন্সির ওপর ছেড়ে দেন। আইনত নবাবের অধীনে থেকে কোম্পানি কর্তৃক মনোনীত ব্যক্তিরা কোম্পানির স্বার্থরক্ষা করে চলত। কোম্পানি কর্তৃক মনোনীত ব্যক্তির সুশাসনের দায়দায়িত্ব নিত না। জনগণের নিকট তাদের কোনো জবাবদিহিতা ছিল না। জনগণের রাজস্ব দেওয়ার সামর্থ্যের প্রতিও তাদের কোনো সুবিবেচনা ছিল না। রবার্ট ক্লাইভের প্রবর্তিত এ ব্যবস্থা ভারতীয় ইতিহাসে দ্বৈতশাসন (Double Government) ব্যবস্থা নামে পরিচিত।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তুমি কি মনে কর ব্রিটিশ ভারতে এ ধরনের একজন লর্ডই দ্বৈতশাসন প্রবর্তন …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর