উদ্দীপকে উল্লিখিত জামাল যে যুদ্ধের কথা বলেছে সে যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে ইংরেজ শাসনের ভিত্তি আরও সুদৃঢ় হয়- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জামাল যে যুদ্ধের কথা উল্লেখ করেছে সেটা হলো বক্সারের যুদ্ধ। ইংরেজদের দাবিদাওয়া মেটাতে না পারায় ১৭৬০ সালে মীর জাফরকে ক্ষমতা থেকে সরিয়ে তারই জামাতা মীর কাশিমকে ইংরেজরা ক্ষমতায় বসায়। মীর কাশিম বাংলাকে ইংরেজদের প্রভাবমুক্ত করার জন্য বিরাট সৈন্যবাহিনী গড়ে তোলেন। কিন্তু অল্পদিনের মধ্যেই ইংরেজদের সাথে মীর কাশিমের বিরোধ দেখা দেয়। তারা মীর কাশিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। মীর জাফরকে তারা আবার মুর্শিদাবাদের সিংহাসনে বসাল। মীর কাশিম পর পর কাটোয়া, ঘেরিয়া, উদয়নালা ও পাটনার যুদ্ধে পরাজিত হলেন। তিনি দেশ ছেড়ে অযোধ্যার নবাব সুজা-উদ- দৌলার আশ্রয় গ্রহণ করলেন। মুঘল সম্রাট শাহ আলম এসময় অযোধ্যার নবাবের আশ্রয়ে ছিলেন। মীর কাশিম সুজা-উদ-দৌলা ও শাহ আলমের কাছে সাহায্য চাইলেন। তারা তাকে সাহায্য করতে রাজি হলেন। তিন পক্ষ একত্র হয়ে যুদ্ধ করল। ১৭৬৪ সালের ২২ অক্টোবর বক্সারের এ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে ইংরেজরা জয়ী হয়। এ যুদ্ধ জয়ের ফলে বাংলায় ইংরেজ শাসন আরও দৃঢ় হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জামাল যে যুদ্ধের কথা বলেছে সে যুদ্ধে জয়লাভের মধ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর