তুমি কি মনে কর উক্ত যুদ্ধে জয় লাভের মধ্য দিয়ে ইংরেজদের সব বাধা-বিপত্তি দূর হয়েছিল? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, উক্ত যুদ্ধ অর্থাৎ বক্সারের যুদ্ধে ইংরেজদের সকল বাধা-বিপত্তি দূর হয়েছিল। মীর কাশিম ইংরেজদের সাথে পর পর কাটোয়া, ঘেরিয়া, উদয়নালা ও পাটনার যুদ্ধে পরাজিত হলেন। তিনি দেশ ছেড়ে অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলার আশ্রয় গ্রহণ করলেন। মুঘল সম্রাট শাহ আলম এসময় অযোধ্যার নবাবের আশ্রয়ে ছিলেন। মীর কাশিম সুজা-উদ-দৌলা ও শাহ আলমের কাছে সাহায্য চাইলেন। তারা তাকে সাহায্য করতে রাজি হলেন। তিন পক্ষ একত্র হয়ে যুদ্ধ করল। ১৭৬৪ সালের ২২ অক্টোবর বক্সারের এ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে ইংরেজরা জয়ী হয়। বক্সারের যুদ্ধে ত্রিপক্ষীয় জোটের পরাজয়ের মধ্য দিয়ে মীর কাশিম সিংহাসনচ্যুত হন এবং মীর জাফর পুনরায় সিংহাসন লাভ করেন। তিনি নামেমাত্র নবাব হন। কারণ তার দরবারে একজন ইংরেজ প্রতিনিধি রাখা হয় এবং তার সৈন্যবাহিনী হ্রাস করা হয়। বক্সারের যুদ্ধে মীর কাশিমের পরাজয়ের মধ্য দিয়ে ইংরেজ শাসনের ভিত্তি আরও সুদৃঢ় হয়। এ যুদ্ধের পর শাহ আলম ও সুজা-উদ-দৌলা ইংরেজদের সাথে সন্ধি করেন। অতঃপর মীর কাশিম নিরুদ্দেশ হয়ে গেলে ইংরেজদের সামনের সব বাধাবিপত্তি দূর হয়ে যায়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তুমি কি মনে কর উক্ত যুদ্ধে জয় লাভের মধ্য দিয়ে ইংরেজদের সব বাধা-বিপত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর