দ্বৈতশাসন কী?
উত্তর: পলাশীর যুদ্ধে বিজয়ের পর ইংরেজি বেনিয়ারা এদেশে আধিপত্য বিস্তারের যে প্রয়াস নেয়, দ্বৈতশাসন ব্যবস্থার মাধ্যমে তা পূর্ণতা লাভ করে। দিল্লির সম্রাট শাহ আলমের নিকট হতে দেওয়ানি লাভ করে ক্লাইভ বাংলার দ্বৈতশাসন প্রবর্তন করেন। অর্থাৎ কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় দ্বৈত শাসনব্যবস্থা চালু হয়। দেওয়ানি ও নিযামতি কাজের দায়-দায়িত্বের ভাগাভাগিকে দ্বৈতশাসন বলে। এ শাসনব্যবস্থায় ক্লাইভ নবাবের নিকট বিচার ও শাসন বিভাগ এবং কোম্পানির ওপর রাজস্ব ও প্রতিরক্ষার দায়িত্ব অর্পণ করেন। এ শাসনব্যবস্থায় নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা। অথচ নবাবের দায়িত্ব থেকে যায় ষোলো আনা। ফলে বাংলায় অভূতপূর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়। এ উদ্ধৃত শাসনব্যবস্থা ইতিহাসে দ্বৈতশাসন নামে পরিচিত।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
দ্বৈতশাসন কী?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর