সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী? ব্যাখ্যা কর
উত্তর: সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত। হিন্দু সম্প্রদায়ের ধারণা ছিল সমুদ্র পাড়ি দিলে ধর্ম নষ্ট হয়। কিন্তু হিন্দু সিপাহিদের সমুদ্র পাড়ি দিয়ে ভারতের বাইরে যেতে বাধ্য করা হয়। তাছাড়া হিন্দু-মুসলমান উভয় সিপাহিদের 'এনফিল্ড' রাইফেলের প্রচলন করা হয়। এ রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে রাইফেলে ঢোকাতে হতো। সৈনিকদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে এ টোটায় গরু ও শূকরের চর্বি আছে। ফলে সিপাহিরা ধর্ম নাশের কথা ভেবে বিদ্রোহী হয়ে ওঠে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী? ব্যাখ্যা কর
উত্তর