নবাব আবদুল লতিফের সংস্কারের মূল লক্ষ্য কী?
উত্তর: নবাব আবদুল লতিফের সংস্কারের মূল লক্ষ্য ছিল বাংলার মুসলমানদের ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে অধিকার সচেতন করা। বাংলার মুসলিম সমাজের জাগরণে যেসব মনীষী অবদান রেখেছেন নবাব আবদুল লতিফ তাদের অন্যতম। তিনি লক্ষ করেন ব্রিটিশ শাসনাধীন ভারতে ইংরেজি শিক্ষার প্রতি অনীহার কারণে মুসলমানরা রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। তাই মুসলমানদের ইংরেজি তথা আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে নবাব আবদুল লতিফ 'মোহামেডান লিটারারি সোসাইটি' প্রতিষ্ঠা, কলকাতা মাদ্রাসায় এ্যাংলো-ফারসি বিভাগ চালুসহ নানা উদ্যোগ গ্রহণ করেন। তার এসব কার্যক্রমের মূল লক্ষ্য হলো মুসলিম সমাজে আধুনিক ধ্যান-ধারণা প্রসারের মাধ্যমে মুসলমানদের আত্মসচেতন করা।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
নবাব আবদুল লতিফের সংস্কারের মূল লক্ষ্য কী?
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর