শেয়ারFacebookWhatsApp

পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?

উত্তর: ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?

উদ্দীপক

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জনাব 'ক' পাকিস্তানি বাহিনীর সাথে হাত মিলিয়ে মুক্তিযোদ্ধাদের হাত থেকে রূপগঞ্জ ঘাঁটি দখল নিতে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করে। 'ক' এর ঘটনা শুনে নিয়াজ সাহেব বলেন, ইংরেজরাও 'ক' এর মতো লোকদের সাহায্য পেয়ে বাংলা দখল করেছিল। যার রেশ ২০০ বছর পর্যন্ত ছিল। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল

উত্তর

১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

অফুরন্ত ধন-সম্পদ দেখে ভারতবর্ষের ওপর ইংরেজদের লোলুপ দৃষ্টি পড়েছিল। ভারত হচ্ছে রূপকথার সেই স্বর্ণের ডিম পাড়া রাজহাঁসের ন্যায়। এর ধনসম্পদ ছিল অফুরন্ত। ইউরোপের পরিব্রাজক মার্কোপোলো চীন ও ভারতে এসেছিলেন। দেশে ফিরে গিয়ে তিনি একটি বই লিখেন, যেখানে ভারতকে অফুরন্ত ধনসম্পদের ভান্ডার বলে উল্লেখ করেন। এর ফলে ইউরোপের বণিকগণ ভারতে আসে বাশিল্যের জন্য। ভারতের ধনসম্পদ দেখে তাদের চোখ ঝলসে যায়। তাই ভারতে তারা স্থায়ী হওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং শেষপর্যন্ত ১৭৫৭ সালে তারা সফল হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব 'ক' এর সাথে বাংলার ইতিহাসে মীর জাফরের চরিত্রের মিল রয়েছে। বিশ্বাসঘাতক মীর জাফর ছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। ইংরেজরা বাংলায় শাসন প্রতিষ্ঠার সুযোগ খুঁজছিল এবং একসময় তা পেয়েও যায়। ১৭৫৬ খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন পূর্ববর্তী নবাব আলীবর্দী খানের ছোট মেয়ে আমেনার সন্তান। কিন্তু সিরাজউদ্দৌলার সিংহাসনে বসাকে তার অন্যান্য আত্মীয়স্বজন বিশেষ করে তার খালা ঘসেটি বেগম মেনে নেননি। তিনি চেয়েছিলেন তার ছেলে শওকত জং নবাব যোক। আর এ কাজ করার জন্য তিনি ইংরেজদের শরণাপন্ন হন। ইংরেজরা একে মোক্ষম সুযোগ মনে করে। যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার জন্য তারা ষড়যন্ত্রের আশ্রয় নেয়। ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফরকে তাদের পক্ষে নেওয়ার জন্য প্রলোভন দেখায়। মীর জাফর নিজের স্বার্থের জন্য বাংলার স্বার্থকে বিসর্জন দেয়। তিনি ইংরেজদের সহযোগিতার আশ্বাস দেন। ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে ইংরেজ ও নবাবের বাহিনীর মধ্যে যুদ্ধ বাঁধলে মীর জাফর ও তার অনুগত সৈন্য যুদ্ধ করা থেকে বিরত থাকে। তারপরও নবাবের জয় যখন অবশ্যম্ভাবী তখন মীর জাফর নবাবকে যুদ্ধ বন্ধ করার পরামর্শ দেন। নবাব মীর জাফরের দূরভিসন্ধি বুঝতে না পেরে যুদ্ধ বন্ধের ঘোষণা। দেন। ফলে যুদ্ধ বন্ধ করে নবাবের বাহিনী বিশ্রাম নিচ্ছিল। এমন সময় বিশ্বাসঘাতক মীর জাফরের ইঙ্গিতে ইংরেজ বাহিনী নবাবের সৈন্যদের ওপর আক্রমণ চালায়। ফলে নবাবের অপ্রস্তুত সৈন্যদের পরাজয় ঘটে। নবাব যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করেন। কিন্তু পথিমধ্যে তিনি বন্দী হন এবং তাকে হত্যা করা হয়। এভাবে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে বাংলার পরাজয় ঘটে এবং ইংরেজরা বাংলা দখল করে। পরিশেষে বলা যায়, মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে ইংরেজরা বাংলা দখল করতে সক্ষম হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত নিয়াজ সাহেবের বক্তব্যের আলোকে পলাশী যুদ্ধের তাৎপর্য পর্যালোচনা করা হলো- ভারতবর্ষের ইতিহাসে পলাশীর যুদ্ধ একটি বেদনাবহুল খন্ডযুদ্ধ হলেও এ যুদ্ধের তাৎপর্য ছিল সুদূরপ্রসারী। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্বের পাশাপাশি বিশেষ করে ইংরেজদের অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠায় এ যুদ্ধের গুরুত্ব ছিল অপরিসীম। যেমন- প্রথমত, পলাশী যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার অকালমৃত্যু হলে বাংলার স্বাধীনতার সূর্য দীর্ঘদিনের জন্য অন্তমিত হয়। দ্বিতীয়ত, মীর জাফরও যুদ্ধের ফলে নামেমাত্র নবাব হলেন। কিন্তু প্রকৃত ক্ষমতা রয়ে গেল ইংরেজদের হাতেই। তৃতীয়ত, ভারতবর্ষে পলাশীর যুদ্ধের পর ইংরেজদের সার্বভৌমত্ব স্থাপিত না হলেও তারা নতুন নবাবের কাছ থেকে নগদ দেড় কোটি টাকা এবং চব্বিশ পরগনার বিশাল জমিদারি লাভ করে। ফলে ইংরেজদের বাংলার রাজনীতিতে যখন তখন হস্তক্ষেপের পথ সুগম হয়। চতুর্থত, ইংরেজরা এ যুদ্ধের ফলে বাংলায় একচেটিয়া বাণিজ্যিক অধিকার লাভ করে। ফলে এদেশীয় বণিকদের সমাধি রচিত হয। পঞ্চমত, ইংরেজরা এ যুদ্ধের ফলে বাংলাসহ দাক্ষিণাত্যে প্রভাব বিস্তার করে ফরাসি বণিকদের বিতাড়িত করে এবং একচেটিয়াভাবে ভারতবর্ষের সম্পদ আহরণ ও ইংল্যান্ডে প্রেরণের ফলে এদেশের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙে পড়ে। ষষ্ঠত, এ যুদ্ধের ফলে ইংরেজদের সামরিক শক্তি ও প্রতিপত্তি সম্পর্কে জনগণের মনে উচ্চ ধারণার সৃষ্টি হয় এবং সঙ্গে সঙ্গে কোম্পানির মর্যাদাও বৃদ্ধি পায়। সপ্তমত, পলাশীর যুদ্ধের পর রাজনৈতিক-অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে ভারতবর্ষের সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রেও পরিবর্তন সাধিত হয়। মূলত ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন তারিখেই ভারতবর্ষের মধ্যযুগ শেষে আধুনিক যুগের সূচনা হয়েছিল। ঐতিহাসিক আর. সি. মজুমদার এ প্রসঙ্গে বলেন, পলাশীর যুদ্ধ বাংলা তথা সমগ্র ভারতবর্ষে ইংরেজদের বিজয়ের পথ প্রশস্ত করে দিয়েছিল। কালক্রমে ১৭৬৪ খ্রিষ্টাব্দের বক্সারের যুদ্ধে তারা নবাব মীর কাশিম ও ১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে পরাজিত করে সমগ্র ভারতবর্ষের শাসনভার গ্রহণ করে।"" সর্বোপরি, পলাশীর যুদ্ধের, ফলে ইংরেজ কর্মকর্তারা বিপুল ধনসম্পদের মালিক হয়, যা পরবর্তীতে তাদের ভারতবর্ষব্যাপী বিশাল সাম্রাজ্য স্থাপনে সহায়ক হয়েছিল।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।