খিলাফত আন্দোলন বলতে কী বোঝায়?
উত্তর: খিলাফত' শব্দটি খলিফা হতে এসেছে। এর অর্থ উত্তরাধিকারী, প্রতিনিধি ইত্যাদি। তুরস্কের খলিফার মর্যাদা ও তুরস্কের অখন্ডতা রক্ষার জন্য ভারতীয় মুসলিম জাতি খিলাফত আন্দোলন গড়ে তোলে। ইসলামের প্রথম চার খলিফার যুগ শেষ হলেও খিলাফত থেকে যায়। ৬৬১-৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়া এবং ৭৫০-১২৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত আব্বাসিগণ খিলাফত আন্দোলন পরিচালনা করেন। ১৯১৪ সালে বিশ্বযুদ্ধ শুরু হলে তুরস্ক নিজ স্বার্থে জার্মানির পক্ষ হয়ে মিত্রশক্তি ব্রিটিশ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর ফলে ভারতীয় মুসলমানগণ চরম বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। কারণ তারা ধর্মীয় কারণে খলিফার প্রতি অনুগত, আবার রাজনৈতিক কারণে ব্রিটিশ সরকারের প্রতি অনুগত থাকতে বাধ্য। তাই ভারতীয় মুসলমানগণ খলিফার মর্যাদা রক্ষা ও তুরস্কের অখন্ডতা রক্ষার জন্য খিলাফত আন্দোলন গড়ে তোলেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
খিলাফত আন্দোলন বলতে কী বোঝায়?
উত্তর
উত্তর
উত্তর
উত্তর