শেয়ারFacebookWhatsApp

সিপাহি বিপ্লব কত সাথে সংঘটিত হয়?

উত্তর: সিপাহি বিপ্লব ১৮৫৭ সালে সংঘটিত হয়

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

সিপাহি বিপ্লব কত সাথে সংঘটিত হয়?

উত্তর

সিপাহি বিপ্লব ১৮৫৭ সালে সংঘটিত হয়

উত্তর

রবার্ট ক্লাইভ ১৭২৫ খ্রি. জন্মগ্রহণ করেন। ১৯ বছর বয়সে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কেরানি হিসেবে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ছিল মাদ্রাজ। কিছুদিন পর তিনি কেরানির চাকরি ছেড়ে দিয়ে কোম্পানির সৈনিক হিসেবে যোগদান করেন। ১৭৫১ খ্রি. তিনি কোম্পানির ক্যাপ্টেন পদে পদোন্নতি পান। তার রণকৌশলে ও নিপুণতায় কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে ইংরেজ বাহিনী ফরাসিদের বিপক্ষে জয় লাভ করে। ক্লাইভের রণনৈপুণ্য, সাহস ও বিচক্ষণতায় ইংরেজ কোম্পানি সুনাম ও সুখ্যাতি অর্জন করে এবং ইংরেজ কোম্পানি রাজনৈতিক ক্ষমতা লাভ করে।

উত্তর

ছবিটিতে যে মহান ব্যক্তিকে লক্ষ করা যাচ্ছে, তিনি হলেন দুদু মিয়া। দুদু মিয়া এবং তার পিতার রেখে যাওয়া আন্দোলনের নাম ফরায়েজি আন্দোলন। ১৮১৮ সালে হাজি শরীয়তউল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব ১৮৪০ সাল পর্যন্ত তারই হাতে ন্যস্ত থাকে। তার মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র মুহাম্মদ মোহসিন উদ্দিন আহমদ ওরফে দুদু মিয়া এ আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। অত্যন্ত দক্ষতার সাথে ১৮৬২ সাল পর্যন্ত নেতৃত্ব প্রদান করেন। এরপর ১৮৬২ হতে ১৮৮৪ সাল পর্যন্ত দুদু মিয়ার পুত্র নয়া মিয়া এ আন্দোলন পরিচালনা করেন। ১৮৮৪ সাল হতে দুদু মিয়ার অপর পুত্র সৈয়দ উদ্দিন আহমদ ফরায়েজি আন্দোলনের নেতৃত্বে অধিষ্ঠিত হন। ব্রিটিশ সরকার সৈয়দ উদ্দিনকে 'খান বাহাদুর' উপাধিতে ভূষিত করেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রশ্নে তিনি খাজা সলিমুল্লাহকে সমর্থন করেন। ১৯০৬ সালে তিনি ইহলোক ত্যাগ করলে তার বড় ছেলে রশিদ উদ্দিন আহমদ ওরফে বাদশাহ মিয়া ফরায়েজি সংগঠনকে ধরে রাখেন। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হলে এ সংগঠন ব্রিটিশ বিরোধী ভূমিকা গ্রহণ করে। এরপর বাদশা মিয়া খিলাফত ও অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত হন। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি নারায়ণগঞ্জে ফরায়েজিদের একটি সম্মেলন আহ্বান করেন।এ সম্মেলনে পাকিস্তানকে 'দারুল ইসলাম' হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং তার অনুসারীদের জুমা ও ঈদের জামায়াত অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়।

উত্তর

ছবির ব্যক্তটি যে আন্দোলনের সাথে জড়িত ছিলেন তা হচ্ছে ফরায়েজি আন্দোলন। ব্রিটিশ ভারতে মুসলিম জাগরণে ফরায়েজি আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ফরায়েজি আন্দোলন দ্রুততার সাথে ঢাকা, ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও নোয়াখালী জেলাসমূহে জনপ্রিয় হয়ে ওঠে। ফরায়েজি আন্দোলন মুসলমানদের মনে আলোকবর্তিকা ও আলোর দিশারি হিসবে কাজ করেছিল। হাজি শরীয়তউল্লাহর ফরায়েজি আন্দোলনের ফলে সমাজে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। মুসলমানগণ অনেক ধর্মীয় কুসংস্কার থেকে বেরিয়ে আসে। মুসলমানগণ ফরজ পালনের ওপর জোর দেয়। কবর পূজা, পীর পূজা, গাজী-কালুর প্রশান্তি গাওয়া, পঞ্চপীর, পীরবদর, খাজা-খিজিরের দোহাই দেওয়া, ভেলা ভাসানো, জারিগান গাওয়া, জন্মের সময় ষষ্ঠি পালন করা, মহররমের মাতম করা প্রভৃতি কুসংস্কার অনেকাংশে কমে যায়। ধর্মীয় ক্ষেত্রে এসব পরিবর্তন ছাড়াও সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও অনেক পরিবর্তন এসেছিল। হিন্দু জমিদাররা মুসলমানদের ওপর বিভিন্ন অত্যাচারী কর আরোপ করত। বিভিন্ন পূজা-পার্বণে মুসলমানদের ওপর কর ধার্য করত। এছাড়া মুসলমানদের দাড়ি রাখার ওপরও কর ধার্য করত। দুদু মুসলমানদের এসব কর দিতে নিষেধ করেন। এছাড়া ইংরেজ নীলকরদের অবৈধ কর দিতেও নিষেধ করেন। এর ফলে ফরায়েজিদের সাথে নীলকর ও জমিদারদের সংঘর্ষ বাধত। কিন্তু অনেক জমিদার ফরায়েজিদের কাছে পরাজিত হয়ে এসব কর উঠিয়ে দেন এবং মুসলমানদের ওপর অত্যাচার বন্ধ করেন। দুদু মিয়া ইংরেজ বিচার ব্যবস্থার পরিবর্তে নিজে একটি বিচারালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে তিনি কুরআন ও হাদিসের আলোকে বিচারকার্য সম্পাদন করতেন। তাই বলা যায়, ফরায়েজি আন্দোলন বাংলার, সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছিল। মুসলমানরা ধর্মীয় কুসংস্কার থেকে বেরিয়ে এসেছিল এবং জমিদারদের অত্যাচার থেকে রক্ষা পেয়েছিল।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।