বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়?
উত্তর: হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯২৩ সালে যে চুক্তি সম্পাদিত হয় তাই বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত। মূলত খিলাফত ও অসহযোগ আন্দোলনের ফলে ভারতবর্ষে হিন্দু-মুসলিম ঐক্য চিরতরে বিনষ্ট হয় এবং সাম্প্রদায়িক দাঙ্গা মাথাচাড়া দিয়ে ওঠে। দিল্লি, এলাহাবাদ ও নাগপুরসহ বিভিন্ন স্থানে এ সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়। হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বরাজ পার্টির উদার ও অসাম্প্রদায়িক নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও সোহরাওয়ার্দীর উদ্যোগে ১৯২৩ সালে বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর