উদ্দীপকের আলোকে বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উক্ত আন্দোলনের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। নিচে তা বিশ্লেষণ করা হলো- পাকিস্তান সরকার উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিলে বাঙালিরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে। বাঙালি জাতির এ সফলতা তাদের পরবর্তী সকল আন্দোলনে প্রেরণা যুগিয়েছে। শোষিত ও বঞ্চিত বাঙালি জাতি বুঝতে পেরেছে আন্দোলন ছাড়া তাদের ন্যায্য অধিকার আদায় করা সম্ভব নয়। তাই তারা যখনই শোষণ বঞ্চনার শিকার হয়েছে তখনই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। ভাষা আন্দোলনের পর ১৯৫২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং সর্বোপরি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রতিটি আন্দোলনে ভাষা আন্দোলনের প্রেরণা ছিল। এ ভাষা আন্দোলনের সফলতার প্রেরণা থেকেই তারা স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পশ্চিমা শাসকগোষ্ঠীর নাগপাশ থেকে মুক্তিলাভ করে। তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, ভাষা আন্দোলনই বাঙালি জাতির সকল আন্দোলনের প্রেরণা।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উক্ত আন্দোলনের প্রভাব বিশ্…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর