শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত জনগণের আত্মত্যাগের তাৎপর্য তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: বাংলার ইতিহাসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য অপরিসীম। বস্তুত বাঙালি জাতীয়তাবাদ তথা জাতিসত্তার বিকাশে ১৯৫২ সালের ভাষা আন্দোলন অনুপ্রেরণার প্রথম হাতিয়ার। তাই বাঙালি জাতীয়তাবাদের ইতিহাসে এ আন্দোলনের তাৎপর্য অতি গুরুত্বপূর্ণ। কেননা, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাঙালিদের মধ্যে স্বাতন্ত্র্যবোধ উজ্জীবিত হয়। বাংলাদেশের ভিত্তিই ছিল বাঙালি জাতীয়তাবাদ। ভাষা আন্দোলন বাঙালিদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছে। সাহস যুগিয়েছে, জাতীয় সংকট মোকাবিলা করতে ভাষা আন্দোলন উদ্বুদ্ধ করেছে। বাঙালিরা যে পশ্চিম পাকিস্তানিদের চেয়ে আলাদা, স্বতন্ত্র এ শিক্ষা বাঙালিরা ভাষা আন্দোলন থেকে লাভ করে। ফরাসি পণ্ডিত রেনান (Renan) বলেন, "জাতীয়তাবোধ একটি মানসিক সত্তা এক প্রকার সজীব মানসিকতা। ভাবগত উপাদান ও বাহ্যিক উপাদান এ দুই উপাদানের সমন্বয়ে একটি সমাজে জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষে দুটি উপাদানই বিদ্যমান। যেটুকু অগোছালো বিচ্ছিন্ন ও বিক্ষিত ছিল, ১৯৫২ সালের ভাষা আন্দোলন সেটুকুও দূর করে মিলেমিশে একাকার করে একই সত্তায় গ্রথিত করেছে এবং এ আন্দোলনের হাত ধরেই পরবর্তীতে ৫৪'র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২'র এর শিক্ষা আন্দোলন, ৬৬'র ছয় দফা আন্দোলন, ৬৯'র এর গণঅভ্যুত্থান, ৭০'র এর সাধারণ নির্বাচন সর্বোপরি, ৭১'র এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীনতা। অতএব বলতে পারি, উক্ত ভাষা আন্দোলনের তাৎপর্য ছিল অপরিসীম।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত জনগণের আত্মত্যাগের তাৎপর্য তোমার পাঠ্যবইয়ের আলোকে ব…

উদ্দীপক

আফ্রিকার একটি অঞ্চলের সোহাহিলী ভাষাভাষীরা পূর্বঘোষিত আন্দোলনের কর্মসূচি অনুযায়ী ধর্মঘট পালন করছিল। হাজার হাজার ছাত্র-যুবক জনতা আন্দোলনে অংশগ্রহণ করেন। এই শ্লোগান সবার মুখে মুখে প্রতিধ্বনিত হচ্ছিল, "মাতৃভাষা সোহাহিলী চাই” "রাষ্ট্রভাষা সোহাহিলী চাই”। সবাইকে অবাক করে দিয়ে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর দেশের আইন-শৃঙ্খলা বাহিনী গুলিবর্ষণ করে। এতে কয়েকজন নিহত হন এবং অনেকে আহত হয়।

ঢাকা কলেজ · 2025

উত্তর

সংস্কৃতি হলো মানুষের সার্বিক জীবন প্রণালী।

উত্তর

যুক্তফ্রন্ট পাঁচটি দল নিয়ে গঠিত ছিল। পূর্ব বাংলার দলগুলো ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরিকল্পনা নেয়। এরই পরিপ্রেক্ষিতে ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয়। মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা ফজলুল হকের কৃষক-শ্রমিক পার্টি, মওলানা আতাহার আলীর নেজাম-ই-ইসলাম, খিলাফতে রব্বানি এবং হাজী দানেশের বামপন্থি গণতন্ত্রী দল-এ ৫টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয় যুক্তফ্রন্ট।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাদৃশ্য লক্ষ করা যায়। উদ্দীপকে দেখা যায়, আফ্রিকার একটি অঞ্চলের সোহাহিলী ভাষাভাষীরা ভাষার জন্য আন্দোলন করে। তারা 'মাতৃভাষা সোহাহিলী চাই' শ্লোগানে উত্থাল করে তুললে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে অনেকে নিহত হন। যা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬.৪০% মানুষের মুখের ভাষা বাংলার পরিবর্তে মাত্র ৭.২০% মানুষের ভাষা উর্দুকে রাষ্ট্র ভাষা করার লক্ষ্যে ১৯৪৭ সালের ডিসেম্বরে করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্র ভাষা করার প্রস্তাব গৃহীত হয়। ফলে পূর্ব পাকিস্তানে প্রতিবাদের ঝড় উঠে। ১৯৪৮ সালের ১৯ মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা এসে ২১ মার্চ রেসকোর্স ময়দানে ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা। তাছাড়া ১৯৫২ সালের ২৭ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে- ঘোষণা করলে পূর্ব বাংলার ভাষা আন্দোলন নতুন মাত্রা ও সর্বাত্মক রূপ লাভ করে। এ সময়ে তমদ্দুন মজলিস ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কর্তৃক হরতাল আহ্বান করলে স্থানীয় প্রশাসন ২১ ফেব্রুয়ারি ঢাকায় ১ মাসের জন্য ১৪৪ ধারা জারি করে এবং সকল সভা-সমাবেশ, বিক্ষোভ নিষিদ্ধ করা হয়। সরকারের এ ঘোষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত গ্রহণ করে। অতঃপর ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্ররা মিছিল বের করলে পুলিশের গুলিতে সালাম, আবুল বরকত, রফিকউদ্দিন, আব্দুল জব্বার শহিদ হন। যার ফলে বিশ্ব ইতিহাসে ভাষার জন্য আন্দোলনের এক অবিনশ্বর ইতিহাস রচিত হয়।

উত্তর

বাংলার ইতিহাসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য অপরিসীম। বস্তুত বাঙালি জাতীয়তাবাদ তথা জাতিসত্তার বিকাশে ১৯৫২ সালের ভাষা আন্দোলন অনুপ্রেরণার প্রথম হাতিয়ার। তাই বাঙালি জাতীয়তাবাদের ইতিহাসে এ আন্দোলনের তাৎপর্য অতি গুরুত্বপূর্ণ। কেননা, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাঙালিদের মধ্যে স্বাতন্ত্র্যবোধ উজ্জীবিত হয়। বাংলাদেশের ভিত্তিই ছিল বাঙালি জাতীয়তাবাদ। ভাষা আন্দোলন বাঙালিদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছে। সাহস যুগিয়েছে, জাতীয় সংকট মোকাবিলা করতে ভাষা আন্দোলন উদ্বুদ্ধ করেছে। বাঙালিরা যে পশ্চিম পাকিস্তানিদের চেয়ে আলাদা, স্বতন্ত্র এ শিক্ষা বাঙালিরা ভাষা আন্দোলন থেকে লাভ করে। ফরাসি পণ্ডিত রেনান (Renan) বলেন, "জাতীয়তাবোধ একটি মানসিক সত্তা এক প্রকার সজীব মানসিকতা। ভাবগত উপাদান ও বাহ্যিক উপাদান এ দুই উপাদানের সমন্বয়ে একটি সমাজে জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষে দুটি উপাদানই বিদ্যমান। যেটুকু অগোছালো বিচ্ছিন্ন ও বিক্ষিত ছিল, ১৯৫২ সালের ভাষা আন্দোলন সেটুকুও দূর করে মিলেমিশে একাকার করে একই সত্তায় গ্রথিত করেছে এবং এ আন্দোলনের হাত ধরেই পরবর্তীতে ৫৪'র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২'র এর শিক্ষা আন্দোলন, ৬৬'র ছয় দফা আন্দোলন, ৬৯'র এর গণঅভ্যুত্থান, ৭০'র এর সাধারণ নির্বাচন সর্বোপরি, ৭১'র এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীনতা। অতএব বলতে পারি, উক্ত ভাষা আন্দোলনের তাৎপর্য ছিল অপরিসীম।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।