শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের সাথে তোমার পঠিত পূর্বপাকিস্তানের কোন আন্দোলন সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের সাথে আমার পঠিত বইয়ের ১৯৬৯ সালের গণআন্দোলন সামঞ্জস্যপূর্ণ। আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে একটি অদ্ভুত ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে। তিনি কনভেনশন মুসলিম লীগ নামে দল গঠন করেন। তিনি পূর্বপাকিস্তানের ওপর শোষণনীতি চালান। সামরিক স্বৈরাচারী শাসক আইয়ুব খান বাঙালিদের ছয় দফা দাবির প্রেক্ষাপটে গড়ে ওঠা গণআন্দোলন দমনের জন্য ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি একটি রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে। শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ৩৫ জন সামরিক ও বেসামরিক ব্যক্তিকে মামলার আসামি করা হয়। এ মামলাটি আগরতলা মামলা নামে পরিচিত। এ মামলার আসামিদের গ্রেফতার দেখানো হলে সমগ্র বাংলার ব্যাপক গণআন্দোলন গড়ে ওঠে। ১৯৬৯ সালের জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং আন্দোলনের কর্মসূচি হিসেবে ১১ দফা ঘোষণা করা হয়। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পুলিশের গুলিতে আসাদুজ্জামানসহ আরও ৩ জন নিহত হয়। যার প্রেক্ষিতে সমগ্র পাকিস্তানে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। এদিকে ১৫ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে ঢাকা সেনানিবাসে আটক আগরতলা মামলার আসামি সার্জেন্ট জহুরুল হকের মৃত্যু ও ১৮. ফেব্রুয়ারি অধ্যাপক শামসুজ্জোহার মৃত্যু হলে আন্দোলন তীব্র হয়। অবশেষে আন্দোলনের তীব্রতায় ১৯৬৯ সালের ২৫ মার্চ ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা ছেড়ে ও বন্দিদের মুক্তি দিয়ে আইয়ুব খান পদত্যাগ করেন। অতএব, উদ্দীপকের অন্দালনের ঘটনার সাথে ১৯৬৯ সালের গণআন্দোলন সাদৃশ্যপূর্ণ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের সাথে তোমার পঠিত পূর্বপাকিস্তানের কোন আন…

উদ্দীপক

আফ্রিকা মহাদেশের একটি দেশে এক সামরিক কর্মকর্তা ক্ষমতায় আসীন হন। ক্ষমতায় আসার পর তিনি গণতন্ত্র প্রবর্তনের জন্য তিনি রাজনৈতিক দল গঠন করেন এবং তিনি পাতানো নির্বাচনের ব্যবস্থা করেন। নির্বাচনের পর তিনি ওই দেশটির প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত হন। প্রেসিডেন্ট হওয়ার পর 'তিনি সামরিক বাহিনীর সহায়তা নিয়ে স্বৈরাচারী নীতিতে রাষ্ট্র পরিচালনা শুরু করেন। কখনো বিরোধী দলের কোনো মতামত গ্রহণ করেননি। দেশের জনগণ একসময়ে তার অত্যাচার থেকে মুক্ত হতে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলন শুরু করে। মানুষের প্রবল আন্দোলনের মুখে স্বৈরাচারী প্রেসিডেন্ট পদত্যাগ করতে বাধ্য হয়।

ঢাকা কলেজ · 2025

উত্তর

ছয় দফা দাবি ১৯৬৬ সালে উত্থাপন করা হয়।

উত্তর

আওয়ামী লীগের ছয় দফা ঘোষণায় নিহিত ছিল স্বায়ত্তশাসনের দাবি, 'অর্থনৈতিক মুক্তির দাবি, বাঙালি জাতির আত্মমর্যাদাকে টিকিয়ে রাখার দাবি। আইয়ুব সরকার ছয় দফার বিষয়বস্তু অনুধাবন করে তা নস্যাৎ করার জন্য চক্রান্তের আশ্রয় নেয়। এরই ফলশ্রুতিতে ১৯৬৮ সালে শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে এক মামলা দায়ের করে। ইতিহাসে এটিই 'আগরতলা মামলা' নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের সাথে আমার পঠিত বইয়ের ১৯৬৯ সালের গণআন্দোলন সামঞ্জস্যপূর্ণ। আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে একটি অদ্ভুত ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে। তিনি কনভেনশন মুসলিম লীগ নামে দল গঠন করেন। তিনি পূর্বপাকিস্তানের ওপর শোষণনীতি চালান। সামরিক স্বৈরাচারী শাসক আইয়ুব খান বাঙালিদের ছয় দফা দাবির প্রেক্ষাপটে গড়ে ওঠা গণআন্দোলন দমনের জন্য ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি একটি রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে। শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ৩৫ জন সামরিক ও বেসামরিক ব্যক্তিকে মামলার আসামি করা হয়। এ মামলাটি আগরতলা মামলা নামে পরিচিত। এ মামলার আসামিদের গ্রেফতার দেখানো হলে সমগ্র বাংলার ব্যাপক গণআন্দোলন গড়ে ওঠে। ১৯৬৯ সালের জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং আন্দোলনের কর্মসূচি হিসেবে ১১ দফা ঘোষণা করা হয়। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পুলিশের গুলিতে আসাদুজ্জামানসহ আরও ৩ জন নিহত হয়। যার প্রেক্ষিতে সমগ্র পাকিস্তানে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। এদিকে ১৫ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে ঢাকা সেনানিবাসে আটক আগরতলা মামলার আসামি সার্জেন্ট জহুরুল হকের মৃত্যু ও ১৮. ফেব্রুয়ারি অধ্যাপক শামসুজ্জোহার মৃত্যু হলে আন্দোলন তীব্র হয়। অবশেষে আন্দোলনের তীব্রতায় ১৯৬৯ সালের ২৫ মার্চ ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা ছেড়ে ও বন্দিদের মুক্তি দিয়ে আইয়ুব খান পদত্যাগ করেন। অতএব, উদ্দীপকের অন্দালনের ঘটনার সাথে ১৯৬৯ সালের গণআন্দোলন সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের আন্দোলন তথা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সূচনালগ্ন। মন্তব্যটি যথার্থ। ছাত্র তথা আপামর বাংলার আন্দোলনের ইতিহাসে উনসত্তরের গণঅভ্যুত্থান একটি গৌরবজনক ও সোনালি অধ্যায়। এ আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি দেশের জন্য অসীম ত্যাগ ও স্বদেশপ্রেমের অনন্য নজির স্থাপন করে। এ আন্দোলনের ফলে আইয়ুব খান ১৯৬৯ সালের ২৫ মার্চ ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে চির বিদায় গ্রহণ করেন। ছয় দফা ঘোষণা করে বঙ্গবন্ধু আগরতলা মামলার ১নং আসামি হলে তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। এ আন্দোলন শুধু শহুরে মানুষের আন্দোলন ছিল না বরং এ আন্দোলনে কৃষক-শ্রমিক, জেলে, তাঁতি, মাঝি, ছাত্রসমাজসহ সমাজের সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করেছিল। ফলে বাঙালি জাতি বুঝতে সক্ষম হয় ঐক্যবদ্ধ হয়ে যেকোনো আন্দোলন করলে তা সফল হতে বাধ্য। পরবর্তীতে বাঙালিরা ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ করে এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। উনসত্তরের গণঅভ্যুত্থানের ফলে সরকার বাধ্য হয়ে ৭ ডিসেম্বর জাতীয় পরিষদের এবং ১৭ ডিসেম্বর প্রাদেশিক পরিষদের। তারিখ ঘোষণা করে। আর এ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের ৩১৩টি আসনের মধ্যে ১৬৭টি আসন লাভ করে। তবে সরকার ক্ষমতা হস্তান্তরে অস্বীকার করলে ৬৯-এর প্রেরণায় বাঙালি জাতি আবারও ১৯৭১ সালে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীনতা অর্জন করে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উনসত্তরের গণআন্দোলন ব্যাপকতা ও গভীরতায় পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় আন্দোলন। এটি ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সূচনালগ্ন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।