উদ্দীপকের চরণ দুটি তোমার পঠিত কোন আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চরণ দুটি আমার পঠিত ভাষা আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়।নিচে তা ব্যাখ্যা করা হলো- আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি'- উদ্দীপকের চরণ দুটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রচনা করেন সাংবাদিক ও লেখক আবদুল গাফ্ফার চৌধুরী। এ চরণটি আমাদের ১৯৫২ সালে মহান একুশে ফেব্রুয়ারি তথা ভাষা আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়। ১৯৪৮ সালে ভাষা আন্দোলন শুরু হলেও চূড়ান্ত পর্যায় সংঘটিত হয় ১৯৫২ সালে। তৎকালীন নতুন প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন, ১৯৫২ সালের ২৭ জানুয়ারি পল্টন ময়দানে ঘোষণা দেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এর প্রতিবাদে ভাষা আন্দোলন নতুন করে শুরু হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ৩০ জানুয়ারি সভা ও ছাত্র ধর্মঘটের আহ্বান করে। ৩১ জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এ সভায় ২১ ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল, জনসভা ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্র-ছাত্রীরা রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিল করতে থাকলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। বিক্ষুব্ধ ছাত্ররা ঢাকা মেডিকেল কলেজের সামনে সমবেত হলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। গুলিতে সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার শহিদ শুগে শহিদদের স্মৃতি ধরে রাখতে ছাত্ররা ২৩ ফেব্রুয়ারি সারারাত জেগে একটি শহিদ মিনার নির্মাণ করে। পরে পুলিশ মিনারটি ভেঙে দেয়। তাই বলা যায়, উদ্দীপকের চরণটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের চরণ দুটি তোমার পঠিত কোন আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর