শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত উইঘুরের মুসলিমদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হয় তা তোমার পঠিত কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে কর? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত উইগুর মুসলিমদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হয় তা আমার পঠিত পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানিদের প্রতি কৃত বৈষম্যের ঘটনা সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকে দেখা যায়, চীনা সরকার উইগুরদের ওপর শোষণ, ধর্মীয় নিষেধাজ্ঞা ও শিক্ষা-সাংস্কৃতিক ও অর্থনৈতিক বৈষম্য চাপিয়ে দেয়। উদ্দীপকের এ ঘটনার সাথে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক পূর্ব পাকিস্তানের ওপর চাপিয়ে দেওয়া শিক্ষা-সংস্কৃতি, ধর্মীয় ও অর্থনৈতিক বৈষম্যের ঘটনার সাদৃশ্য রয়েছে। উইগুরদের ওপর বৈষম্য নীতির অনুরূপ পশ্চিম পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে শোষণ চালায়। রাজনৈতিক ক্ষেত্রে মাত্র ৩২% বাঙালি মন্ত্রী থাকলেও তারা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাননি। ১৯৬৪-১৯৬৫ সালে কেন্দ্রীয় সরকারে ১৭ জন সচিবের মাত্র দুজন বাঙালি ভারপ্রাপ্ত সচিব ছিলেন। আবার পররাষ্ট্র দফতরে ৭৪ জন পশ্চিম পাকিস্তানি প্রথম শ্রেণির কর্মকর্তা থাকলেও পূর্ব পাকিস্তানের ছিল ৩০ জন। প্রতিরক্ষা ক্ষেত্রে ৯১.৯% পশ্চিম পাকিস্তিানি থাকলেও মাত্র ৮.১% পূর্ব পাকিস্তানি কর্মকর্তা-কর্মচারী ছিল। পশ্চিম পাকিস্তানের জেনারেল, লেফটেন্যান্ট জেনারেলের পাশাপাশি ১৩ জন মেজর জেনারেল ছিল। অপরদিকে পূর্ব পাকিস্তানের মাত্র ১ জন মেজর জেনারেল ছিলেন। শিক্ষাক্ষেত্রে দেখা যায়, ১৯৬২-৬৩ অর্থবছরে পশ্চিম পাকিস্তানে ২০৩.৪ কোটি বরাদ্দ হলে পূর্ব পাকিস্তানের জন্য ছিল মাত্র ৭৬.৫ কোটি। তাছাড়া সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক শোষণ চালানো হয়। ৫৬.৪% মানুষের মুখের ভাষায় পরিবর্তে মাত্র ৭.২% মানুষের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা করার চেষ্টা চালানো হয়। অতএব উদ্দীপকে চীনের সরকার কর্তৃক উইগুরদের প্রতি বৈষম্যমূলক শোষণনীতির সাথে পশ্চিম পাকিস্তান সরকার কর্তৃক পূর্ব-পাকিস্তানের প্রতি গৃহীত বৈষম্যমূলক নীতি সামঞ্জস্যপূর্ণ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত উইঘুরের মুসলিমদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হয় ত…

উদ্দীপক

চীনের উত্তর-পশ্চিমে শিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলটি অবস্থিত। এখানে দক্ষিণ শিনচিয়াং (তারিন বেসিন)-এ ৪৫.২১% তুর্কি মুসলিম এবং উত্তর শিনচিয়াং (জাঙ্গারিয়া)-এ ৪০.৫৭% হান ও তুই নামের মূল চীনারা বসবাস করে। তিয়ানশান পর্বতমালা দ্বারা এই দুই অঞ্চল বিভক্ত। উইঘুর মুসলিমরা মূল চীনা হিসেবে নিজেদের দাবি করে এবং তারা তাদের স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি নিয়ে নিজেদের স্বাধীনতা সংগ্রামে লিপ্ত। কিন্তু চীন সরকার তাদের স্বাধীনতা দিতে নারাজ। যুগ যুগ ধরে হান ও তুই চীনাদেরকে উইঘুর মুসলিমদের থেকে আলাদা করা হয়েছে এবং শিক্ষা-সংস্কৃতি ও অর্থনৈতিকভাবে সর্বাত্মক সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। পক্ষান্তরে উইগুরের মুসলিমদের ওপরে চলে শোষণ, ধর্মীয় নিষেধাজ্ঞা আর শিক্ষা-সংস্কৃতি ও অর্থনৈতিক বৈষম্য।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিল নৌকা।

উত্তর

১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদেরই বিজয়। উক্তিটি যথার্থ। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ছিল শাসকগোষ্ঠীর বিরুদ্ধে পূর্ব বাংলার আপামর জনমানুষের গোপন ব্যালট বিপ্লব। ভাষা আন্দোলনের মাধ্যমে সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদের কারণে বাঙালি জাতি অবাঙালি নেতৃত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় এবং বিজয় ছিনিয়ে আনে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত উইগুর মুসলিমদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হয় তা আমার পঠিত পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানিদের প্রতি কৃত বৈষম্যের ঘটনা সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকে দেখা যায়, চীনা সরকার উইগুরদের ওপর শোষণ, ধর্মীয় নিষেধাজ্ঞা ও শিক্ষা-সাংস্কৃতিক ও অর্থনৈতিক বৈষম্য চাপিয়ে দেয়। উদ্দীপকের এ ঘটনার সাথে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক পূর্ব পাকিস্তানের ওপর চাপিয়ে দেওয়া শিক্ষা-সংস্কৃতি, ধর্মীয় ও অর্থনৈতিক বৈষম্যের ঘটনার সাদৃশ্য রয়েছে। উইগুরদের ওপর বৈষম্য নীতির অনুরূপ পশ্চিম পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে শোষণ চালায়। রাজনৈতিক ক্ষেত্রে মাত্র ৩২% বাঙালি মন্ত্রী থাকলেও তারা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাননি। ১৯৬৪-১৯৬৫ সালে কেন্দ্রীয় সরকারে ১৭ জন সচিবের মাত্র দুজন বাঙালি ভারপ্রাপ্ত সচিব ছিলেন। আবার পররাষ্ট্র দফতরে ৭৪ জন পশ্চিম পাকিস্তানি প্রথম শ্রেণির কর্মকর্তা থাকলেও পূর্ব পাকিস্তানের ছিল ৩০ জন। প্রতিরক্ষা ক্ষেত্রে ৯১.৯% পশ্চিম পাকিস্তিানি থাকলেও মাত্র ৮.১% পূর্ব পাকিস্তানি কর্মকর্তা-কর্মচারী ছিল। পশ্চিম পাকিস্তানের জেনারেল, লেফটেন্যান্ট জেনারেলের পাশাপাশি ১৩ জন মেজর জেনারেল ছিল। অপরদিকে পূর্ব পাকিস্তানের মাত্র ১ জন মেজর জেনারেল ছিলেন। শিক্ষাক্ষেত্রে দেখা যায়, ১৯৬২-৬৩ অর্থবছরে পশ্চিম পাকিস্তানে ২০৩.৪ কোটি বরাদ্দ হলে পূর্ব পাকিস্তানের জন্য ছিল মাত্র ৭৬.৫ কোটি। তাছাড়া সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক শোষণ চালানো হয়। ৫৬.৪% মানুষের মুখের ভাষায় পরিবর্তে মাত্র ৭.২% মানুষের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা করার চেষ্টা চালানো হয়। অতএব উদ্দীপকে চীনের সরকার কর্তৃক উইগুরদের প্রতি বৈষম্যমূলক শোষণনীতির সাথে পশ্চিম পাকিস্তান সরকার কর্তৃক পূর্ব-পাকিস্তানের প্রতি গৃহীত বৈষম্যমূলক নীতি সামঞ্জস্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব-পাকিস্তানের প্রতি গৃহীত বৈষম্যনীতি প্রশাসনিক, রাজনৈতিক, সামরিক, সাংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে পরিলক্ষিত হয়।১৯৪৭ সালে শুধুমাত্র ধর্মীয় কারণে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের ওপর শোষণ ও বৈষম্যমূলক নীতি চাপিয়ে দেয়। নিচে তুলনা করা হলো-রাজনৈতিক বৈষম্য: তবে এসব বাঙালি মন্ত্রীরা কেউ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি।পররাষ্ট্র দফতর: প্রশাসনিক বৈষম্য: পূর্ব ও পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীয় চাকরি- ১৯৬৬ প্রতিরক্ষা: এছাড়াও সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সদরদপ্তর ছিল পশ্চিম পাকিস্তান। তারা পূর্ব পাকিস্তান থেকে প্রাপ্ত অর্থ পশ্চিম পাকিস্তানে পাচার করত।ফলে পশ্চিম পাকিস্তানিরা অনেক সুযোগ-সুবিধা পেত।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।