উদ্দীপকে বর্ণিত ফরাসি জাতির প্রাণের দাবির সাথে বাঙালির কোন দাবির মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ফরাসি জাতির প্রাণের দাবির সাথে বাঙালির ছয় দড়া দাবির মিল রয়েছে। উদ্দীপকে দেখা যায়, ১৭৮৯ খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজা যোড়শ লুইয়ের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণ তিনটি দাবি নিয়ে বিপ্লব সংঘটিত করে। এ তিনটি ছিল তাদের প্রাণের দাবি। এ দাবির সাথে বাঙালির ছয় দফার মিল রয়েছে। কেননা ছয় দফা ছিল বাঙালির প্রাণের দাবি। ১৯৪৭ সালে দেশবিভাগের ফলে ভারত ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের উৎপত্তি ঘটে। তখন থেকেও পশ্চিম পাকিস্তান শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য শুরু করে। ফলে পূর্বাংশে শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ৬ দফাভিত্তিক আন্দোলন শুরু করেন। ৬ দফার উল্লেখযোগ্য দাবিসমূহ হলো-১. ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকার। ফেডারেশনরূপে গড়তে হবে। তাতে পার্লামেন্টারি পদ্ধতিতে সরকার থাকবে। সব নির্বাচন সর্বজনীন প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হবে। আইনসভাসমূহের সার্বভৌমত্ব থাকবে।২. দেশরক্ষা ও পররাষ্ট্রসংক্রান্ত বিষয়সমূহের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে। অন্য সব বিষয়ে স্টেটসমূহের পূর্ণ ক্ষমতা থাকবে।৩. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে। অথবা একটি মুদ্রা থাকলে দুটি পৃথক রিজার্ভব্যাংক থাকবে। তবে সংবিধানে এমন ব্যবস্থা চালু রাখতে হবে, যাতে এক অঞ্চলের মুদ্রা অন্য অঞ্চলে পাচার হতে না পারে।৪. সকল প্রকার কর ও শুল্ক ধার্য এবং তা আদায়ের ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। আদায়কৃত রাজস্বের নির্ধারিত অংশ ফেডারেল তহবিলে জমা হবে।৫. বৈদেশিক মুদ্রার ওপর অঙ্গরাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। বৈদেশিক বাণিজ্য ও সাহায্য সম্পর্কে অঙ্গরাজ্যের সরকারগুলো আলাপ-আলোচনা ও চুক্তি করতে পারবে।৬. আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার কার্যকর ব্যবস্থা হিসেবে অঙ্গরাজ্যগুলো আধাসামরিক বাহিনী রাখতে পারবে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ফরাসি জাতির প্রাণের দাবির সাথে বাঙালির কোন দাবির মি…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর