উদ্দীপকের বসনিয়ানদের আন্দোলনের মতো বাঙালির উক্ত আন্দোলনও স্বাধীনতার পথ সুগম করেছিল বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত আন্দোলন তথা দফা আন্দোলন স্বাধীনতার পথ সুগম করেছিল-মন্তব্যটি যথার্থ। ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের বৈষম্যের হাত থেকে রক্ষার জন্য আমাদের বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছয় দফা দাবি ছিল বাঙালির মুক্তি সংগ্রামের মূল কারণ। পূর্ব পাকিস্তানের জনগণকে পাকিস্তানি ঔপনিবেশিক শাসন-শোষণ থেকে মুক্ত করার জন্য শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। দাবিগুলো ছিল সুস্পষ্ট পথ নির্দেশ। তিনি ছয় দফাকে আমাদের বাঁচার দাবি, আখ্যায়িত করেন। ফলে ছয় দফার পক্ষে ব্যাপক জনমত গড়ে ওঠে। যেখানে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা সহজে বিনিময়যোগ্য দুটি মুদ্রা, স্বতন্ত্র ব্যাংক প্রভৃতি বিষয়গুলো তুলে ধরা হয়। ছয় দফার দাবিগুলো বাঙালি জাতির সর্বাঙ্গীন মুক্তির দাবি। ছয় দফার পক্ষে জনপ্রিয়তায় আইয়ুব, সরকার বঙ্গবন্ধুকে গ্রেফতার করেন। দেশব্যাপী আন্দোলন শুরু হয়। পুলিশের গুলিতে অনেক লোক প্রাণ হারায়। এ ছয় দফা দাবি ছিল পরবর্তীতে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের মূল ইশতেহার। যা তাদের বিজয় এনে দেয় এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে ছয় দফার চূড়ান্ত প্রকাশ বাঙালির মুক্তি ঘটে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ছয় দফা আন্দোলন বাঙালির স্বাধীনতার পথ সুগম করেছিল।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের বসনিয়ানদের আন্দোলনের মতো বাঙালির উক্ত আন্দোলনও স্বাধীনতার…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর