উদ্দীপকে পাকিস্তান আমলের কোন বৈষম্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পাকিস্তান আমলের সামরিক বৈষম্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর শতকরা হিসাব দেখানো হয়েছে। যা পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের সামরিক বৈষম্যের চিত্র তুলে ধরে। পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যমূলক শাসনের একটি ক্ষেত্র ছিল সামরিক বৈষম্য। সামরিক বাহিনীতে বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল অতি নগণ্য। প্রথম থেকেই সামরিক বাহিনীর শীর্ষ পদ পাঞ্জাবিরা দখল করে রেখেছিল। তারা বাঙালিদের সামরিক বাহিনী থেকে দূরে রাখার নীতি গ্রহণ করে। সামরিক বাহিনীর নিয়োগের ক্ষেত্রে যে কোটা পদ্ধতি অনুসরণ করা হয়, তাতে ৬০% পাঞ্জাবি, ৩০% পাঠান এবং মাত্রা ৫% পশ্চিম পাকিস্তানের অন্যান্য অংশ ও পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারণ করা হয়। ১৯৫৫ সালের এক হিসাবে দেখা যায়, সামরিক বাহিনীর মোট ২২১১ জন কর্মকর্তার মধ্যে বাঙালি ছিলেন মাত্র ৮২ জন। ১৯৬৬ সালে সামরিক বাহিনীর ১৭ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার মধ্যে মাত্র ১ জন ছিলেন বাঙালি। শতাংশের তুলনায় যা ৫%-এর কাছাকাছি। তাই উদ্দীপকে উল্লিখিত সেনা কর্মকর্তা নিয়োগ এবং 'খ' প্রদেশ বলতে পূর্ব পাকিস্তানকে নির্দেশ করছে। ৯৫% হলো পশ্চিম পাকিস্তানকে নির্দেশ করছে। অন্যদিকে নিয়োগক্ষেত্রে বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তানে সাধারণ সৈনিকদের বৈষম্য চরমে পৌঁছায়। তাই বলা যায়, উল্লিখিত তথ্য পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের সামরিক বৈষম্যকে ফুটিয়ে তুলেছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে পাকিস্তান আমলের কোন বৈষম্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ…
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর