শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বসনিয়ানদের স্বায়ত্তশাসন দাবির আন্দোলনের সাথে বাঙালির কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: বসনিয়ানদের স্বায়ত্তশাসন দাবির আন্দোলনের সাথে বাঙালির ছয় দফা আন্দোলনের সাদৃশ্য রয়েছে। পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল ছয় দফা দাবি আদায়ের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে বৈষম্যের হাত থেকে রক্ষা করা। '৬৬-এর ৫-৬ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধীদলীয় নেতাদের একটি সম্মেলনে বঙ্গবন্ধু ঐতিহাসিক 'ছয় দফা' প্রস্তাব পেশ করেন। সম্মেলনের নেতৃবৃন্দ তা প্রত্যাখ্যান করেন। বঙ্গবন্ধু সম্মেলন বর্জন করেন এবং ছয় দফা সাংবাদিকদের সামনে প্রকাশ করেন। ফলে ছয় দফার পক্ষে দ্রুত ব্যাপক জনমত গড়ে ওঠে। ছয় দফা বাঙালির মুক্তির পথনির্দেশ করে বিধায় তা মুক্তির সনদে রূপ নেয়। উদ্দীপকের সার্বিয়ার প্রদেশ ছিল বসনিয়া। জনসংখ্যার দিক দিয়ে বসনিয়ারা সংখ্যাগরিষ্ঠ হলেও সর্বময় কর্তৃত্ব ছিল সার্বিয়ানদের হাতে। ফলে বসনিয়া নানা বৈষম্য ও শোষণের শিকার হয়। এ শোষণের বিরুদ্ধে তারা কিছু দফা ঘোষণা করে আন্দোলন শুরু করে। তাদের অন্যতম দাবি ছিল স্বায়ত্তশাসন, যা ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের বসনিয়ানদের স্বায়ত্তশাসন দাবির আন্দোলনের সাথে বাঙালির কোন …

উদ্দীপক

বসনিয়া ছিল একসময় সার্বিয়ার একটি প্রদেশ। বসনিয়ানরা রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ হলেও রাষ্ট্রক্ষমতা সার্বিয়ানদের হাতে ছিল। তারা বসনিয়ানদের ওপর বৈষম্য ও শোষণ নীতি গ্রহণ করলে বসনিয়াবাসী স্বায়ত্তশাসনের দাবিতে গুরুত্বপূর্ণ কিছু দফা ঘোষণা করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। সার্বিয়া আন্দোলনকারীদের দমন করতে গেলে সেখানে গণআন্দোলনের সৃষ্টি হয়। শাসকগোষ্ঠীর হাতে বহু ছাত্র-জনতা হতাহত হয়। যার ফলশ্রুতিতে বসনিয়া স্বাধীনতা অর্জন করে।

ঢাকা সিটি কলেজ · 2025

উত্তর

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।

উত্তর

মৌলিক গণতন্ত্র হচ্ছে একধরনের 'সীমিত গণতন্ত্র, যাতে কেবল নির্দিষ্টসংখ্যক লোকের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার ছিল। ১৯৫৯ সালে মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করা হয়। প্রাথমিক অবস্থায় মৌলিক গণতন্ত্র ছিল একটি চার স্তরবিশিষ্ট ব্যবস্থা। নিম্ন থেকে উচ্চ পর্যন্ত স্তরগুলো ছিল- ১. ইউনিয়ন পরিষদ (গ্রামে) এবং টাউন ও ইউনিয়ন কমিটি (শহরে), ২. থানা পরিষদ (পূর্ব বাংলায়), তহসিল পরিষদ (পশ্চিম পাকিস্তানে), ৩. জেলা পরিষদ, ৪. বিভাগীয় পরিষদ। এই পরিষদগুলোতে নির্বাচিত ও মনোনীত উভয় ধরনের সদস্য থাকত।

উত্তর

বসনিয়ানদের স্বায়ত্তশাসন দাবির আন্দোলনের সাথে বাঙালির ছয় দফা আন্দোলনের সাদৃশ্য রয়েছে। পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল ছয় দফা দাবি আদায়ের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে বৈষম্যের হাত থেকে রক্ষা করা। '৬৬-এর ৫-৬ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধীদলীয় নেতাদের একটি সম্মেলনে বঙ্গবন্ধু ঐতিহাসিক 'ছয় দফা' প্রস্তাব পেশ করেন। সম্মেলনের নেতৃবৃন্দ তা প্রত্যাখ্যান করেন। বঙ্গবন্ধু সম্মেলন বর্জন করেন এবং ছয় দফা সাংবাদিকদের সামনে প্রকাশ করেন। ফলে ছয় দফার পক্ষে দ্রুত ব্যাপক জনমত গড়ে ওঠে। ছয় দফা বাঙালির মুক্তির পথনির্দেশ করে বিধায় তা মুক্তির সনদে রূপ নেয়। উদ্দীপকের সার্বিয়ার প্রদেশ ছিল বসনিয়া। জনসংখ্যার দিক দিয়ে বসনিয়ারা সংখ্যাগরিষ্ঠ হলেও সর্বময় কর্তৃত্ব ছিল সার্বিয়ানদের হাতে। ফলে বসনিয়া নানা বৈষম্য ও শোষণের শিকার হয়। এ শোষণের বিরুদ্ধে তারা কিছু দফা ঘোষণা করে আন্দোলন শুরু করে। তাদের অন্যতম দাবি ছিল স্বায়ত্তশাসন, যা ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উক্ত আন্দোলন তথা দফা আন্দোলন স্বাধীনতার পথ সুগম করেছিল-মন্তব্যটি যথার্থ। ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের বৈষম্যের হাত থেকে রক্ষার জন্য আমাদের বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছয় দফা দাবি ছিল বাঙালির মুক্তি সংগ্রামের মূল কারণ। পূর্ব পাকিস্তানের জনগণকে পাকিস্তানি ঔপনিবেশিক শাসন-শোষণ থেকে মুক্ত করার জন্য শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। দাবিগুলো ছিল সুস্পষ্ট পথ নির্দেশ। তিনি ছয় দফাকে আমাদের বাঁচার দাবি, আখ্যায়িত করেন। ফলে ছয় দফার পক্ষে ব্যাপক জনমত গড়ে ওঠে। যেখানে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা সহজে বিনিময়যোগ্য দুটি মুদ্রা, স্বতন্ত্র ব্যাংক প্রভৃতি বিষয়গুলো তুলে ধরা হয়। ছয় দফার দাবিগুলো বাঙালি জাতির সর্বাঙ্গীন মুক্তির দাবি। ছয় দফার পক্ষে জনপ্রিয়তায় আইয়ুব, সরকার বঙ্গবন্ধুকে গ্রেফতার করেন। দেশব্যাপী আন্দোলন শুরু হয়। পুলিশের গুলিতে অনেক লোক প্রাণ হারায়। এ ছয় দফা দাবি ছিল পরবর্তীতে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের মূল ইশতেহার। যা তাদের বিজয় এনে দেয় এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে ছয় দফার চূড়ান্ত প্রকাশ বাঙালির মুক্তি ঘটে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ছয় দফা আন্দোলন বাঙালির স্বাধীনতার পথ সুগম করেছিল।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।