উদ্দীপকে কোন নির্বাচনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পাকিস্তান আমলের ১৯৫৪ খ্রিস্টাব্দের যুক্তফ্রন্ট নির্বাচনের কথা বলা হয়েছে। উদ্দীপকে দেখা যায়, ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর পূর্ব পাকিস্তানের ১ম প্রাদেশিক পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন দলের চরম ভরাডুবি ঘটে। পক্ষান্তরে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে পূর্ব বাংলার কয়েকটি দল ঐক্যবদ্ধ হয়ে ঐক্যজোট তৈরি করে এবং নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করে। উদ্দীপকের এ নির্বাচনের সাথে পাকিস্তান আমলের ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সাদৃশ্য লক্ষণীয়। কেননা ১৯৫৪ সালে পাকিস্তানে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী নেতৃত্বে অনুরূপ যুক্তফ্রন্ট গঠিত হয় এবং তারা জয়লাভ করে। ১৯৪৯ সালে পূর্ব বাংলার টাঙ্গাইলে প্রথম উপনির্বাচনে মুসলিম লীগের প্রার্থী জমিদার পন্নী সাহেব তরুণ যুবনেতা শামসুল হকের কাছে পরাজিত হলে শাসকগোষ্ঠী পরাজয়ের আশঙ্কায় ৩৪টি শূন্য আসনে নির্বাচন দিতে ভয় পায়। নানা টালবাহানার পর বাধ্য হয়ে সরকার ১৯৫৪ সালের ৮ মার্চ পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনের দিন নির্ধারণ করে। মুসলিম লীগকে মোকাবিলা করার জন্য মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এ. কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখের প্রচেষ্টায় বিরোধী রাজনৈতিক দলগুলো একটি যুক্তফ্রন্ট গঠন করে। ৫টি দল নিয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফন্ট গঠিত হয়। যুক্তফ্রন্টের শরিক দলগুলো হলো- ১. আওয়ামী মুসলিম লীগ, ২. নেজাম-ই-ইসলাম, ৩. কৃষক-শ্রমিক পার্টি ৪. খিলাফতে রব্বানি এবং ৫: গণতন্ত্রী দল। এ নির্বাচনে যুক্তফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনে ২১ দফা কর্মসূচি ঘোষণা, করে। যুক্তফ্রন্ট নির্বাচনে পূর্ব বাংলার মুসলিম আসন সংখ্যা ২৩৭টির মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি, মুসলিম লীগ ১০টি, নির্দলীয় ৩টি ও খেলাফতে রব্বানী ১টি আসন লাভ করে। অতএব, উদ্দীপকে পাকিস্তান আমলের ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের কথা বলা হয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে কোন নির্বাচনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর