উক্ত আন্দোলনের চেতনা পরবর্তী সকল আন্দোলনে প্রেরণা যুগিয়েছিল- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলনের চেতনা পরবর্তী সব আন্দোলনের প্রেরণা জুগিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাংলা ভাষা আন্দোলন একটি ঐতিহাসিক ঘটন। এ আন্দোলনের ফলে বহু মানুষ তাদের জীবন দান করে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। এ আন্দোলন থেকে শুরু হয়েছিল বিভিন্ন ধরনের আন্দোলন। জাতিসত্যের মৌলিক উপাদান রক্ষায় এমন ব্যাপক, তীব্র ও তাৎপর্যপূর্ণ ঘটনার নজির কোথাও খুঁজে পাওয়া যায় না। ভাষা আন্দোলন পূর্ব বাংলার মানুষদের মধ্যে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদের চেতনার উন্মেষ ঘটায়। এ আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি নিজেদের স্বতন্ত্র সত্তা ও অধিকারের প্রতি সচেতন হয়ে ওঠে। পূর্ব বাংলায় স্বাধিকারের চিন্তা-চেতনার আত্মপ্রকাশ ঘটে। আর এই চেতনাই পরবর্তীকালে সকল আন্দোলন অনুপ্রেরণা যোগায়। এবং মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকারের পথকে সুগম করে দেয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে এবং পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করে। সুতরাং বলা যায়, উপরোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত আন্দোলনের চেতনা পরবর্তী সকল আন্দোলনে প্রেরণা যুগিয়েছিল- উক্তিট…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর