উদ্দীপকে উল্লিখিত সুদানের ভৌগোলিক বৈশিষ্ট্যের সাথে তদানীন্তন পাকিস্তানের ভৌগোলিক বৈশিষ্ট্যের সাদৃশ্য নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আফ্রিকার সুদানের ভৌগোলিক বৈশিষ্ট্যের সাথে তদানীন্তন পাকিস্তানের ভৌগোলিক বৈশিষ্ট্যের সাদৃশ্য দেখা যায়। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি দেশ। ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারত বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারত নামে দুটি রাষ্ট্র গঠিত হয়। এর মধ্যে পাকিস্তান রাষ্ট্রটি পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান এই দুই ভাগে বিভক্ত ছিল। পশ্চিম পাকিস্তান আয়তনে অনেক বড় হলেও এর বিশাল অঞ্চল ছিল অনুর্বর, পাহাড়ি ও মরুময়। সেজন্য তখন ঐ অঞ্চলে কৃষিপণ্য কম উৎপাদিত হতো। অন্যদিকে নদীমাতৃক পূর্ব পাকিস্তান ছিল সুজলা-সুফলা, শস্য-শ্যামলা এক উর্বর ভূখণ্ড। উদ্দীপকের সুদানের ক্ষেত্রেও একই বৈশিষ্ট্য দেখা যায়। উদ্দীপকের সুদানের দক্ষিণাঞ্চল উর্বর এবং খনিজ সম্পদে ভরপুর। অন্যদিকে উত্তরাঞ্চল অনুর্বর। আবার উত্তরাঞ্চলের আয়তন বেশি হলেও দক্ষিণাঞ্চলের তুলনায় সেখানে জনসংখ্যা কম। অনুরূপভাবে পশ্চিম পাকিস্তানের আয়তন বেশি হলেও পূর্ব পাকিস্তানের তুলনায় সেখানে জনসংখ্যা কম ছিল। পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর। এ অঞ্চলের ভূমি ছিল উর্বর, যার ফলে এখানে কৃষির উন্নয়নের ব্যাপক সম্ভাবনা ছিল। বহু নদ-নদীবিধৌত পূর্ব পাকিস্তানে প্রচুর ফসল উৎপাদিত হতো। তবে শাসনক্ষমতা পশ্চিম পাকিস্তানিদের হাতে থাকায় পূর্বাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। সুতরাং বলা যায়, ভৌগোলিক বৈশিষ্ট্যের দিক দিয়ে তদানীন্তন পাকিস্তানের সাথে সুদানের মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সুদানের ভৌগোলিক বৈশিষ্ট্যের সাথে তদানীন্তন পাকিস্…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর