শেয়ারFacebookWhatsApp

উক্ত আন্দোলন ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সূচনালগ্ন-বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের আন্দোলন তথা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সূচনালগ্ন। মন্তব্যটি যথার্থ। ছাত্র তথা আপামর বাংলার আন্দোলনের ইতিহাসে উনসত্তরের গণ- অভ্যুত্থান একটি গৌরবজনক ও সোনালি অধ্যায়। এ আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি দেশের জন্য অসীম ত্যাগ ও স্বদেশপ্রেমের অনন্য নজির স্থাপন করে। এ আন্দোলনের ফলে আইয়ুব খান ১৯৬৯ সালের ২৫ মার্চ ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে চির বিদায় গ্রহণ করেন। ছয় দফা ঘোষণা করে বঙ্গবন্ধু আগরতলা মামলার ১নং আসামি হলে তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পায়। এ আন্দোলন শুধু শহরে মানুষের আন্দোলন ছিল না বরং এ আন্দোলনে কৃষক-শ্রমিক, জেলে তাঁতি, মাঝি, ছাত্রসমাজসহ সমাজের সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করেছিল। ফলে বাঙালি জাতি বুঝতে সক্ষম হয় ঐক্যবদ্ধ হয়ে যেকোনো আন্দোলন করলে তা সফল হতে বাধ্য। এ আন্দোলনে মুক্তিপ্রাপ্ত হয়ে শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন এবং বাংলার মানুষের কাছে অবিসংবাদিত নেতায় পরিণত হন। যার প্রেক্ষিতে তিনি জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা লাভ করেন এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হন। পরবর্তীতে তিনি ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ করে এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে জাতির পিতার মর্যাদা লাভ করেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ফলে সরকার বাধ্য হয়ে ৭ ডিসেম্বর জাতীয় পরিষদের এবং ১৭ ডিসেম্বর প্রাদেশিক পরিষদের তারিখ ঘোষণা করে। আর এ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের ৩১৩টি আসনের মধ্যে ১৬৭টি আসন লাভ করে। তবে সরকার ক্ষমতা হস্তান্তরে অস্বীকার করলে ৬৯-এর প্রেরণায় বাঙালি জাতি আবারো ১৯৭১ সালে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীনতা অর্জন করে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উনসত্তরের গণআন্দোলন ব্যাপকতা ও গভীরতায় পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় আন্দোলন। এটি ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সূচনালগ্ন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উক্ত আন্দোলন ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সূচনালগ্ন-বিশ্লেষণ কর।

উদ্দীপক

আফ্রিকার একটি দেশে এক সামারিক কর্মকর্তা ক্ষমতায় আসীন হন। ক্ষমতায় আসার পর তিনি গণতন্ত্র প্রবর্তনের জন্য রাজনৈতিক দল গঠন করেন এবং তিনি পাতানো নির্বাচনের ব্যবস্থা করেন। নির্বাচনের পর তিনি ওই দেশটির প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত হন। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি সামরিক বাহিনীর সহায়তা নিয়ে স্বৈরাচারী নীতিতে রাষ্ট্র পরিচালনা শুরু করেন। কখনো বিরোধী দলের কোনো মতামত গ্রহণ করেননি। দেশের জনগণ একসময় তার অত্যাচার থেকে মুক্ত হতে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলন শুরু করে। আন্দোলনের মুখে স্বৈরাচারী প্রেেিডন্ট পদত্যাগ করতে বাধ্য হয়।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

উত্তর

১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

উত্তর

মৌলিক গণতন্ত্র হচ্ছে একধরনের সীমিত গণতন্ত্র, যাতে কেবল নির্দিষ্টসংখ্যক লোকের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার ছিল। ১৯৫৯ সালে মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করা হয়। প্রাথমিক অবস্থায় মৌলিক গণতন্ত্র ছিল একটি চার স্তরবিশিষ্ট ব্যবস্থা। নিম্ন থেকে উচ্চ পর্যন্ত স্তরগুলো ছিল- ১. ইউনিয়ন পরিষদ (গ্রামে) এবং টাউন ও ইউনিয়ন কমিটি (শহরে), ২. থানা পরিষদ (পূর্ব বাংলায়), তহসিল পরিষদ (পশ্চিম পাকিস্তানে), ৩. জেলা পরিষদ, ৪. বিভাগীয় পরিষদ। এই পরিষদগুলোতে নির্বাচিত ও মনোনীত উভয় ধরনের সদস্য থাকত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আন্দোলনের সাথে আমার পঠিত পূর্ব পাকিস্তানের ১৯৬৯ সালের গণআন্দোলন সামঞ্জস্যপূর্ণ। সামরিক স্বৈরাচারী শাসক আইয়ুব খান বাঙালিদের ছয় দফা দাবির প্রেক্ষাপটে গড়ে ওঠা গণআন্দোলন দমনের জন্য ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি একটি রাষ্ট্রদোহিতার মামলা দায়ের করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ৩৫ জন সামরিক ও বেসামরিক ব্যক্তিকে মামলার আসামি করা হয়। এ মামলাটি আগরতলা মামলা নামে পরিচিত। এ মামলার আসামিদের গ্রেফতার দেখানো হলে সমগ্র বাংলার ব্যাপক গণআন্দোলন গড়ে ওঠে। ১৯৬৯ সালের জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং আন্দোলনের কর্মসূচি হিসেবে ১১ দফা ঘোষণা করা হয়। ১৯৬৯ সালের ১৪ জানুয়ারি পূর্ব পাকিস্তানে পূর্ণ হরতাল পালিত হয় এবং এ আন্দোলনে বাধা দেওয়ার কারণে ১৮ জানুয়ারি ছাত্র ধর্মঘট পালিত হয়। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে হাজার হাজার ছাত্র অংশগ্রহণ করে এবং একপর্যায়ে পুলিশ ও ইপিআর-এর 'সাথে তাদের সংঘর্ষ হলে পুলিশের গুলিতে আসাদুজ্জামানসহ আরো ৩ জন নিহত হয়। যার প্রেক্ষিতে সমগ্র পাকিস্তানে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। সমস্যা সমাধানে ১৯৬৯ সালের ৫ ফেব্রুয়ারি আইয়ুব খান বিরোধী রাজনৈতিকদের সাথে আলোচনার প্রস্তাব দিলেও বঙ্গবন্ধু জেলে থাকায় তা ব্যর্থ হয়। এদিকে ১৫ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে ঢাকা সেনানিবাসে আটক আগরতলা মামলার আসামি সার্জেন্ট জহুরুল হকের মৃত্যু ও ১৮ ফেব্রুয়ারি অধ্যাপক শামসুজ্জোহার মৃত্যু হলে আন্দোলন তীব্র হয়। অবশেষে আন্দোলনের তীব্রতায় ১৯৬৯ সালের ২৫ মার্চ ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা ছেড়ে ও বন্দিদের মুক্তি দিয়ে আইয়ুব খান পদত্যাগ করেন। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের অন্দালনের ঘটনার সাথে ১৯৬৯ সালের গণআন্দোলন সাদৃশ্যপূর্ণ।।

উত্তর

উদ্দীপকের আন্দোলন তথা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সূচনালগ্ন। মন্তব্যটি যথার্থ। ছাত্র তথা আপামর বাংলার আন্দোলনের ইতিহাসে উনসত্তরের গণ- অভ্যুত্থান একটি গৌরবজনক ও সোনালি অধ্যায়। এ আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি দেশের জন্য অসীম ত্যাগ ও স্বদেশপ্রেমের অনন্য নজির স্থাপন করে। এ আন্দোলনের ফলে আইয়ুব খান ১৯৬৯ সালের ২৫ মার্চ ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে চির বিদায় গ্রহণ করেন। ছয় দফা ঘোষণা করে বঙ্গবন্ধু আগরতলা মামলার ১নং আসামি হলে তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পায়। এ আন্দোলন শুধু শহরে মানুষের আন্দোলন ছিল না বরং এ আন্দোলনে কৃষক-শ্রমিক, জেলে তাঁতি, মাঝি, ছাত্রসমাজসহ সমাজের সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করেছিল। ফলে বাঙালি জাতি বুঝতে সক্ষম হয় ঐক্যবদ্ধ হয়ে যেকোনো আন্দোলন করলে তা সফল হতে বাধ্য। এ আন্দোলনে মুক্তিপ্রাপ্ত হয়ে শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন এবং বাংলার মানুষের কাছে অবিসংবাদিত নেতায় পরিণত হন। যার প্রেক্ষিতে তিনি জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা লাভ করেন এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হন। পরবর্তীতে তিনি ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ করে এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে জাতির পিতার মর্যাদা লাভ করেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ফলে সরকার বাধ্য হয়ে ৭ ডিসেম্বর জাতীয় পরিষদের এবং ১৭ ডিসেম্বর প্রাদেশিক পরিষদের তারিখ ঘোষণা করে। আর এ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের ৩১৩টি আসনের মধ্যে ১৬৭টি আসন লাভ করে। তবে সরকার ক্ষমতা হস্তান্তরে অস্বীকার করলে ৬৯-এর প্রেরণায় বাঙালি জাতি আবারো ১৯৭১ সালে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীনতা অর্জন করে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উনসত্তরের গণআন্দোলন ব্যাপকতা ও গভীরতায় পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় আন্দোলন। এটি ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সূচনালগ্ন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।