শেয়ারFacebookWhatsApp

পাকিস্তান আমলের উক্ত আন্দোলনের ফলাফল উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: পাকিস্তান আমলের উক্ত আন্দোলন তথা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রভাব অপরিসীম।১৯৪৮-৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিদের মনে স্বাধীনতাবোধ জাগ্রত হয়েছিল। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর ষাটের দশক ছিল পূর্ব পাকিস্তানের সংগ্রামের ও চেতনার কাল এবং পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রস্তুতিকাল। ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনের মাইলফলক। এটি পরবর্তী সকল রাজনৈতিক আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল। এ আন্দোলন এদেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে এবং ঐক্য ও স্বাধীনতার চেতনা সৃষ্টি করে। একুশের চেতনা আমাদেরকে আত্মপ্রতিষ্ঠার সংগ্রামে উদ্বুদ্ধ করে স্বাধীনতা সংগ্রামে অপরিমেয় উৎসাহ জুগিয়েছে। এটি ছিল বাঙালিদের মুক্তির প্রথম আন্দোলন। একুশের চেতনা সকল স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে উদ্বুদ্ধ করেছে। ভাষা আন্দোলন ১৯৭১ সালে পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করতে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক সকল শ্রেণির মানুষকে উদ্বুদ্ধ করেছিল, যার পরিণতিতে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। মোটকথা ভাষা আন্দোলন আমাদের স্বাধিকারের চেতনা জাগ্রত করে যা পরবর্তীতে স্বাধীনতায় বাস্তবরূপ লাভ করে।পরিশেষে বলা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ফলে বাঙালি চেতনার বিকাশ ঘটে এবং বাঙালি একসময় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে আনে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

পাকিস্তান আমলের উক্ত আন্দোলনের ফলাফল উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উদ্দীপক

ইংরেজ উপনিবেশিক সরকার ১৮৩৫ খ্রিষ্টাব্দে ফার্সি ভাষাকে বাতিল করে ইংরেজিকে ভারতবর্ষের দাপ্তরিক ভাষা হিসেবে প্রবর্তন করে। ফলে অনেক আরবি-ফার্সি শিক্ষিত লোকজন বেকার হয়ে পড়েন এবং শিক্ষা-দীক্ষা, সরকারি চাকরি তথা আর্থসামাজিক ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে। কালক্রমে এদেশীয় হিন্দু-মুসলিমের শিক্ষার মাধ্যম সংস্কৃত ও আরবি-ফার্সি ভাষাও পিছিয়ে পড়ে।

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারতবর্ষে ইংরেজ শাসনের অবসান হয়।

উত্তর

বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তমদ্দুন মজলিস গঠিত হয়। পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এ নিয়ে যখন দেশে তুমুল আলোচনা চলছিল তখন বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সাংস্কৃতিক সংগঠন গড়ে ওঠে। ১৯৪৭সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গড়ে ওঠে। এটিই ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।

উত্তর

উদ্দীপকে ঘটনা পাকিস্তান আমলের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাদৃশ্য পাওয়া যায়।বস্তুত ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতিকে সবদিক দিয়ে শাসন, শোষণ ও বঞ্চিত করতে থাকে। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা হলেও মাত্র ৩.২৭% উর্দুভাষী শাসকগোষ্ঠী উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার পাঁয়তারা শুরু করে। পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন: "উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।" জিন্নাহর এ ভাষণে পূর্ব পাকিস্তানের বাঙালিরা তীব্র আন্দোলন শুরু করে। গঠিত হয় 'তমদ্দুন মজলিস' 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' নামে বিভিন্ন সংগঠন। আন্দোলনরত ছাত্র-জনগণ স্লোগান দিতে থাকে। 'রাষ্ট্রভাষা বাংলা চাই'। এভাবে ১৯৫২ সালের ভাষা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। বাঙালির তীব্র আন্দোলনের মুখে ভীত মোনায়েম সরকার পূর্ব পাকিস্তানে ১৪৪ ধারা জারি করেন। কিন্তু জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মিছিল বের করে। পুলিশ মিছিলের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে রফিক, শফিক, সালাম, বরকতসহ অনেকে শহিদ হন। এভাবে ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পরিগ্রহ করে। বাধ্য হয়ে পাকিস্তান সরকার ১৯৫৬ সালের সংবিধানের মাধ্যমে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়।অতএব উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের সাথে পাকিস্তান আমলের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাদৃশ্য বিদ্যমান।

উত্তর

পাকিস্তান আমলের উক্ত আন্দোলন তথা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রভাব অপরিসীম।১৯৪৮-৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিদের মনে স্বাধীনতাবোধ জাগ্রত হয়েছিল। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর ষাটের দশক ছিল পূর্ব পাকিস্তানের সংগ্রামের ও চেতনার কাল এবং পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রস্তুতিকাল। ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনের মাইলফলক। এটি পরবর্তী সকল রাজনৈতিক আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল। এ আন্দোলন এদেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে এবং ঐক্য ও স্বাধীনতার চেতনা সৃষ্টি করে। একুশের চেতনা আমাদেরকে আত্মপ্রতিষ্ঠার সংগ্রামে উদ্বুদ্ধ করে স্বাধীনতা সংগ্রামে অপরিমেয় উৎসাহ জুগিয়েছে। এটি ছিল বাঙালিদের মুক্তির প্রথম আন্দোলন। একুশের চেতনা সকল স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে উদ্বুদ্ধ করেছে। ভাষা আন্দোলন ১৯৭১ সালে পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করতে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক সকল শ্রেণির মানুষকে উদ্বুদ্ধ করেছিল, যার পরিণতিতে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। মোটকথা ভাষা আন্দোলন আমাদের স্বাধিকারের চেতনা জাগ্রত করে যা পরবর্তীতে স্বাধীনতায় বাস্তবরূপ লাভ করে।পরিশেষে বলা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ফলে বাঙালি চেতনার বিকাশ ঘটে এবং বাঙালি একসময় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে আনে।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।