'মুক্তি জোট' এর নির্বাচনি বিজয় এবং পাকিস্তান সরকারের প্রতিক্রিয়া কীভাবে বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশে এবং মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি করতে কীভাবে ভূমিকা পালন করেছিল? পাঠ্যবইয়ের আলোকে উপস্থাপন কর।
উত্তর: ১৯৫৪ সালের নির্বাচন ছিল মুসলিম লীগের অন্যায় অত্যাচার, অবিচারের ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ। বাঙালি জাতি এ নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে মুসলিম লীগকে বুঝিয়ে দেয় যে, তারা পূর্ব বাংলায় মুসলিম লীগকে আর চায় না। যুক্তফ্রন্ট নেতৃবৃন্দের জনপ্রিয়তা বিশেষ করে তরুণ নেতৃত্বের জনপ্রিয়তা পূর্ব বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথ সুগম করে। কারণ অনেক তরুণ নেতার কাছে মুসলিম লীগের বড় বড় নেতার পরাজয় ঘটে। এছাড়া যুক্তফ্রন্টের মাধ্যমে আওয়ামী মুসলিম লীগের সর্বোচ্চ আসন লাভভবিষ্যতে তাদের পূর্ব বাংলায় বলিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠার ইঙ্গিত বহন করে। এ নির্বাচনের মাধ্যমে পূর্ব বাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষ ধারার সৃষ্টি হয়। সর্বোপরি এ নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ ও অবাঙালি নেতৃত্বের প্রতি বাঙালির মনে ব্যাপক অনাস্থার জন্ম নেয়। তারা বুঝতে পারে পশ্চিম পাকিস্তানি ও তাদের এ দেশীয় দোসরদের দ্বারা। বাঙালির প্রকৃত মুক্তি সম্ভব নয়। ফলে বাঙালি জাতীয়তাবাদীর আদর্শের ভিত্তিতে পূর্ব বাংলার মানুষ স্বায়ত্তশাসনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করে। যা ছয় দফার হাত ধরে '৭০-এর নির্বাচন ও '৭১-এর মুক্তিযুদ্ধে বিজয় লাভের মাধ্যমে বাস্তব রূপ লাভ করে।অতএব, ১৯৫৪ সালের নির্বাচন গুরুত্বের দিক থেকে ব্যালট বিপ্লব ছিল।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
'মুক্তি জোট' এর নির্বাচনি বিজয় এবং পাকিস্তান সরকারের প্রতিক্রিয়া কী…
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর