উদ্দীপকের ঘটনা পাকিস্তান আমলের কোন আন্দোলনের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ঘটনা পাকিস্তান আমলের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাদৃশ্য পাওয়া যায়।বস্তুত ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতিকে সবদিক দিয়ে শাসন, শোষণ ও বঞ্চিত করতে থাকে। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা হলেও মাত্র ৩.২৭% উর্দুভাষী শাসকগোষ্ঠী উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার পাঁয়তারা শুরু করে। পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন: "উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।" জিন্নাহর এ ভাষণে পূর্ব পাকিস্তানের বাঙালিরা তীব্র আন্দোলন শুরু করে। গঠিত হয় 'তমদ্দুন মজলিস' 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' নামে বিভিন্ন সংগঠন। আন্দোলনরত ছাত্র-জনগণ স্লোগান দিতে থাকে। 'রাষ্ট্রভাষা বাংলা চাই'। এভাবে ১৯৫২ সালের ভাষা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। বাঙালির তীব্র আন্দোলনের মুখে ভীত মোনায়েম সরকার পূর্ব পাকিস্তানে ১৪৪ ধারা জারি করেন। কিন্তু জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মিছিল বের করে। পুলিশ মিছিলের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে রফিক, শফিক, সালাম, বরকতসহ অনেকে শহিদ হন। এভাবে ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পরিগ্রহ করে। বাধ্য হয়ে পাকিস্তান সরকার ১৯৫৬ সালের সংবিধানের মাধ্যমে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়।অতএব উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের সাথে পাকিস্তান আমলের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাদৃশ্য বিদ্যমান।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা পাকিস্তান আমলের কোন আন্দোলনের সাদৃশ্য পাওয়া যায়? ব্য…
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর