উদ্দীপকের আন্দোলনের মতো উনসত্তরের গণঅভ্যুত্থান ছিল পাকিস্তানের ইতিহাসের সফল ও বড় গণআন্দোলন- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আন্দোলনের মতো উনসত্তরের গণঅভ্যুত্থান ছিল পাকিস্তানের ইতিহাসের সফল ও বড় গণআন্দোলন মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত। নিচে তা ব্যাখ্যা করা হলো- ১৯৪৭ সালে পাকিস্তান বিভক্তির পর পাকিস্তান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ১৯৬৯ সাল পর্যন্ত বিভিন্ন, আন্দোলন সংগ্রাম সংঘটিত হয়, যার মধ্যে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল সবচেয়ে সফল ও বড় গণআন্দোলন। কেননা এ আন্দোলনের ফলে আইয়ুব খান ১৯৬৯ সালের ২৫ মার্চ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। সামরিক স্বৈরাচারী শাসক আইয়ুব খান, বাঙালিদের ছয় দফা দাবির প্রেক্ষাপটে গড়ে ওঠা গণআন্দোলন দমনের জন্য ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি একটি রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ৩৫ জন সামরিক ও বেসামরিক ব্যক্তিকে মামলার আসামি করা হয়। এ মামলাটি আগরতলা মামলা নামে পরিচিত। বাঙালি জনগোষ্ঠী এবং রাজনৈতিক নেতৃত্বকে দমিয়ে রাখার এক ঘৃণ্য ষড়যন্ত্র হচ্ছে আগরতলা মামলা। এ মামলার আসামিদের গ্রেফতার দেখানো হলে সমগ্র বাংলার ব্যাপক গণআন্দোলন গড়ে ওঠে। ১৯৬৯ সালের জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং আন্দোলনের কর্মসূচি হিসেবে ১১ দফা ঘোষণা করা হয়। ১৯৬৯ সালের ১৪ জানুয়ারি পূর্ব পাকিস্তানে পূর্ণ হরতাল পালিত হয় এবং এ আন্দোলনে বাধা দেওয়ার কারণে ১৮ জানুয়ারি ছাত্র ধর্মঘট পালিত হয়। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে হাজার হাজার ছাত্র অংশগ্রহণ করে এবং একপর্যায়ে পুলিশ ও ইপিআর-এর সাথে তাদের সংঘর্ষ হলে পুলিশের গুলিতে আসাদুজ্জামানসহ আরো ৩ জন নিহত হয়। যার প্রেক্ষিতে সমগ্র পাকিস্তানে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। সমস্যা সমাধানে ১৯৬৯ সালের ৫ ফেব্রুয়ারি আইয়ুব খান বিরোধী রাজনৈতিকদের সাথে আলোচনার প্রস্তাব দিলেও বঙ্গবন্ধু জেলে থাকায় তা ব্যর্থ হয়। এদিকে ১৫ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে ঢাকা সেনানিবাসে আটক আগরতলা মামলার আসামি সার্জেন্ট জহুরুল হকের মৃত্যু ও ১৮ ফেব্রুয়ারি অধ্যাপক শামসুজ্জোহার মৃত্যু হলে আন্দোলন তীব্র হয়। অবশেষে আন্দোলনের তীব্রতায় ১৯৬৯ সালের ২৫ মার্চ ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আইয়ুব খান পদত্যাগ করেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের আন্দোলনের মতো উনসত্তরের গণঅভ্যুত্থান ছিল পাকিস্তানের ইতিহ…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর