উদ্দীপকে বর্ণিত ফরাসি জাতির প্রাণের দাবির সাথে বাঙারির কোন দাবির মিল রয়েছে? ব্যাখ্যা কর।.
উত্তর: উদ্দীপকে ফরাসি জাতির প্রাণের দাবির সাথে বাঙালির ছয় দফা দাবির মিল রয়েছে। ব্যাখ্যা করা হলো- উদ্দীপকে বলা হয়েছে , ১৭৮৯ খ্রিষ্টাব্দে ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণ স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব- এ স্লোগানের তিনটি দাবি নিয়ে বিপ্লব সংঘটিত করে। এ তিনটি ছিল তাদের প্রাণের দাবি। এ দাবির সাথে বাঙালির ছয় দফার মিল রয়েছে। কেননা ছয় দফা ছিল বাঙালির প্রাণের দাবি। ১৯৪৭ সালে দেশবিভাগের ফলে ভারত ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের উৎপত্তি ঘটে। তন্মধ্যে পাকিস্তান রাষ্ট্রটি ভৌগোলিকভারে বিচ্ছিন্ন পূর্ব ও পশ্চিমাংশ নিয়ে এককভাবে গঠিত হয়েছিল। পূর্বাংশ অর্থাৎ পূর্ব বাংলা কৃষি সমৃদ্ধ স্বনির্ভর হওয়া সত্ত্বেও পশ্চিমাংশের ব্যাপক শোষণ ও বৈষম্যের কারণে পিছিয়ে পড়তে থাকে। ফলে পূর্বাংশে মহান নেতা শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ৬ দফাভিত্তিক আন্দোলন শুরু করেন। ৬ দফার উল্লেখযোগ্য দাবিসমূহ হলো- ১.ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকার ফেডারেশনরূপে গড়তে হবে। তাতে পার্লামেন্টারি পদ্ধতিতে সরকার থাকবে। সব নির্বাচন সর্বজনীন প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হবে। আইনসভাসমূহের সার্বভৌমত্ব থাকবে। ২. দেশরক্ষা ও পররাষ্ট্রসংক্রান্ত বিষয়সমূহের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে। অন্য সব বিষয়ে স্টেটসমূহের পূর্ণ ক্ষমতা থাকবে। ৩ . পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগা মুদ্রা চালু থাকবে। অথবা একটি মুদ্রা থাকলে দুটি পৃথক রিজার্ভ ব্যাংক থাকবে। তবে সংবিধানে এমন ব্যবস্থা চালু রাখতে হবে, যাতে এক অঞ্চলের মুদ্রা অন্য অঞ্চলে পাচার হতে না পারে। ৪. সকল প্রকার কর ও শুল্ক ধার্য এবং তা আদায়ের ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। আদায়কৃত রাজস্বের নির্ধারিত অংশ ফেডারেল তহবিলে জমা হবে। ৫. বৈদেশিক মুদ্রার ওপর অঙ্গরাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। বৈদেশিক বাণিজ্য ও সাহায্য সম্পর্কে অঙ্গরাজ্যের সরকারগুলো আলাপ-আলোচনা ও চুক্তি করতে পারবে। ৬: আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার কার্যকর ব্যবস্থা হিসেবে অঙ্গরাজ্যগুলো আধাসামরিক বাহিনী রাখতে পারবে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ফরাসি জাতির প্রাণের দাবির সাথে বাঙারির কোন দাবির মি…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর