উদ্দীপকে বর্ণিত প্রেসিডেন্ট হোসনি মোবারকের সাথে পাকিস্তানের কোন শাসকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত হোসনি মোবারকের সাথে পাকিস্তানের শাসক আইয়ুব খানের সাদৃশ্য রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- উদ্দীপকে প্রেসিডেন্ট হোসনি মোবার মিশরের প্রেসিডেন্ট হয়ে সামরিক বাহিনীর সহায়তায় স্বৈরাচারী নীতিতে রাষ্ট্র পরিচালনা করেন, যেখানে তিনি বিরোধীদের ওপর কঠোর দমননীতি দ্বারা অত্যাচার করেন। ফলে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। উদ্দীপকের হোসনি মোবারকের সাথে আইয়ুব খানের মিল রয়েছে। আইয়ুব খান ১৯৫৮ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট হয়ে স্বৈরাচারী শাসন প্রবর্তন করেন। তিনি সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন। পাকিস্তানে ১৯৫৮ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত আইয়ুব খান সামরিক শাসন ও তথাকথিত মৌলিক গণতন্ত্রের প্রহসন চলে। ১৯৫৮ সালে দেশে সামরিক আইন জারি করে পাকিস্তানের গণতন্ত্রকে হত্যা করা হয়। গণতন্ত্রের চর্চার কামনায় জনগণ সময়ের অপেক্ষায় ছিল যার বহিঃপ্রকাশ ঘটে ঊনসত্তরের বিক্ষোভের মধ্য দিয়ে। পাকিস্তানের আইয়ুব শাসন মূলত দুর্নীতির বীজ বপন করার দশক। মৌলিক গণতন্ত্র নামে তথাকথিত গণতন্ত্র কায়েম করে গণবিরোধী দুর্নীতিপরায়ণ টাউট শ্রেণির দৌরাত্ম্য দেশের জনগণকে একটি শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্যে ঠেলে দেয়। আইয়ুব খান দালাল শ্রেণি সৃষ্টি করে অবৈধ শ্রেণির দ্বারা দুর্নীতি বৈধকরণ করেন। এর সাথে সরকারি যোগসূত্র স্থাপন করে অরাজকতার মাত্রা বাড়িয়ে দেয়। পাকিস্তানের প্রথম আইয়ুব সামরিক শাসনে কতিপয় সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তার ক্ষমতা, প্রভাব দারুণভাবে বেড়ে যায়। তাদের দৌরাত্ম্যের ও কর্মকান্ডের সরকার ও জনগণের মধ্যে ব্যবধান বৃদ্ধি পেয়ে সরকার গর্ণসম্পর্কহীন হয়ে পড়ে। তাদের গণবিরোধী ভূমিকায় জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে। তাই বলা যায় , হোসনি মোবারকের সাথে পাকিস্তানের শাসক আইয়ুব খান যথার্থই সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রেসিডেন্ট হোসনি মোবারকের সাথে পাকিস্তানের কোন শাস…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর