শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের নির্বাচনের সাথে কোন ঐতিহাসিক নির্বাচনের সাদৃশ্য রয়েছে-ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের নির্বাচনের সাথে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সাদৃশ্য রয়েছে।উদ্দীপকের দেখা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও জামাল চৌধুরী ছিলেন সবচেয়ে প্রভাবশালী। স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনেক নেতার সাথে তার ঘনিষ্ঠতা আছে। তাই জামাল চৌধুরীকে পরাজিত করার জন্য অন্য চার জন প্রার্থী ঐক্য গড়ে তোলেন এবং বিপুল ভোটে জয়ী হন। উদ্দীপকের জোট গঠন ও নির্বাচনের বিজয় অর্জন পূর্ব বাংলার ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠন এবং নির্বাচনে বিজয় লাভের ঘটনার সাদৃশ্য লক্ষণীয়। ১৯৪৯ সালে পূর্ব বাংলার টাঙ্গাইলে প্রথম উপনির্বাচনে মুসলিম লীগের প্রার্থী জমিদার পন্নী সাহেব তরুণ মুবনেতা শামসুল হকের কাছে পরাজিত হলে শাসকগোষ্ঠী পরাজয়ের আশঙ্কায় ৩৪টি শূন্য আসনে নির্বাচন দিতে ভয় পায়। নানা টানবাহানার পর বাধ্য হয়ে সরকার ১৯৫৪ সালের ৮ মার্চ পূর্ব' বাংলা প্রাদেশিক নির্বাচনের দিন নির্ধারণ করে। এ নির্বাচনে মুসলিম লীগকে মোকাবিলা করার জন্য মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এ কে ফজলুল হক, 'হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখের প্রচেষ্টায় বিরোধী রাজনৈতিক দলগুলো একটি যুক্তফ্রন্ট গঠন করে। ৫টি দল নিয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়। যুক্তফ্রন্টের শরীক দলগুলো হলো- ১. আওয়ামী মুন্সলিম লীগ, ২. নেজাম-ই-ইসলাম, ৩. কৃষক-শ্রমিক পার্টি, ৪., খিলাফতে রব্বানি এবং ৫. গণতন্ত্রী দল। এ নির্বাচনে যুক্তফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনে ২১ দফা কর্মসূচি ঘোষণা করে। এ নির্বাচনে পূর্ব বাংলার মুসলিম আসন সংখ্যা ২৩৭টির মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি, মুসলিম লীগ ১০টি, নির্দলীয় ৩টি ও খেলাফতে রব্বানী ১টি আসন লাভ করে।অতএব উদ্দীপকের ১৯৭১ সালের নির্বাচনের সাথে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সাদৃশ্য রয়েছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের নির্বাচনের সাথে কোন ঐতিহাসিক নির্বাচনের সাদৃশ্য রয়েছে-ব্য…

উদ্দীপক

উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও চৌধুরী ছিলেন সবচেয়ে প্রভাবশালী। স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনেক নেতার সাথে তার ঘনিষ্ঠতা আছে। তাই জামাল চৌধুরীকে পরাজিত করার জন্য অন্য চার জন প্রার্থী ঐক্য গড়ে তোলেন এবং বিপুল ভোটে জয়ী হন।

নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025

উত্তর

আওয়ামী মুসলিম লীগ ১৯৪৯ সালে গঠিত হয়।

উত্তর

পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনের ইতিহাসে ১৯৬৬ সালের 'ছয় দফা' আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। কারণ পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কর্তৃক, পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি সর্বক্ষেত্রে যে বৈষম্য ও শোষণ করা হয়েছিল, ছয় দফা কর্মসূচি ছিল তার বিরুদ্ধে প্রথম বলিষ্ঠ প্রতিবাদ। এটি ছিল পূর্ব পাকিস্তানের মধ্যবিত্তশ্রেণির আশা-আকাঙ্ক্ষার প্রতীকস্বরূপ। ছয় দফার প্রবক্তা ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি নিজেই একে মধ্যবিত্ত তথা সাধারণ জনতার মুক্তির সনদ এবং বাংলার অধিকার প্রতিষ্ঠার নিশ্চিত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।

উত্তর

উদ্দীপকের নির্বাচনের সাথে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সাদৃশ্য রয়েছে।উদ্দীপকের দেখা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও জামাল চৌধুরী ছিলেন সবচেয়ে প্রভাবশালী। স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনেক নেতার সাথে তার ঘনিষ্ঠতা আছে। তাই জামাল চৌধুরীকে পরাজিত করার জন্য অন্য চার জন প্রার্থী ঐক্য গড়ে তোলেন এবং বিপুল ভোটে জয়ী হন। উদ্দীপকের জোট গঠন ও নির্বাচনের বিজয় অর্জন পূর্ব বাংলার ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠন এবং নির্বাচনে বিজয় লাভের ঘটনার সাদৃশ্য লক্ষণীয়। ১৯৪৯ সালে পূর্ব বাংলার টাঙ্গাইলে প্রথম উপনির্বাচনে মুসলিম লীগের প্রার্থী জমিদার পন্নী সাহেব তরুণ মুবনেতা শামসুল হকের কাছে পরাজিত হলে শাসকগোষ্ঠী পরাজয়ের আশঙ্কায় ৩৪টি শূন্য আসনে নির্বাচন দিতে ভয় পায়। নানা টানবাহানার পর বাধ্য হয়ে সরকার ১৯৫৪ সালের ৮ মার্চ পূর্ব' বাংলা প্রাদেশিক নির্বাচনের দিন নির্ধারণ করে। এ নির্বাচনে মুসলিম লীগকে মোকাবিলা করার জন্য মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এ কে ফজলুল হক, 'হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখের প্রচেষ্টায় বিরোধী রাজনৈতিক দলগুলো একটি যুক্তফ্রন্ট গঠন করে। ৫টি দল নিয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়। যুক্তফ্রন্টের শরীক দলগুলো হলো- ১. আওয়ামী মুন্সলিম লীগ, ২. নেজাম-ই-ইসলাম, ৩. কৃষক-শ্রমিক পার্টি, ৪., খিলাফতে রব্বানি এবং ৫. গণতন্ত্রী দল। এ নির্বাচনে যুক্তফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনে ২১ দফা কর্মসূচি ঘোষণা করে। এ নির্বাচনে পূর্ব বাংলার মুসলিম আসন সংখ্যা ২৩৭টির মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি, মুসলিম লীগ ১০টি, নির্দলীয় ৩টি ও খেলাফতে রব্বানী ১টি আসন লাভ করে।অতএব উদ্দীপকের ১৯৭১ সালের নির্বাচনের সাথে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ যুক্তফ্রন্ট নির্বাচনে ঐক্যজোটের বিজয় অর্জনের ফলে রাজনৈতিক নেতৃত্বে ব্যাপক পরিবর্তন সাধিত হয়।১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের ফলাফলে পূর্ব বাংলার মানুষের জাতীয়তাবাদী চেতনার ব্যাপক প্রতিফলন ঘটে। এ নির্বাচনে মুখ্যমন্ত্রী নূরুল আমীনসহ মুসলিম লীগ মন্ত্রিসভার ৫ জন প্রভাবশালী সদস্য ও কয়েকজন খ্যাতিমান কেন্দ্রীয় নেতা যুক্তফ্রন্ট প্রার্থীদের কাছে পরাজিত হলে পূর্ব বাংলার রাজনৈতিক নেতৃত্বে বড় পরিবর্তন সাধিত হয়।হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী এবং এ কে ফজলুল হকের মতো সুযোগ্য ও জননন্দিত নেতারা ঐক্যবদ্ধ হলে মানুষ নতুন করে রাজনৈতিক নেতাদের ওপর ভরসা করতে শুরু করে। এ নির্বাচনে মুজিবুর রহমান গোপালগঞ্জ আসন থেকে মুসলিম লীগ প্রার্থী ওহিদুজ্জামান ঠান্ডাকে পরাজিত করে এমএলএ নির্বাচিত হন এবং যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় কৃষি, ঋণ, সমবায় ও পল্লিউন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করেন। সোহরাওয়ার্দী, ভাসানী দেশের বাইরে মুজিবুর রহমান জেলে ফলে রাজনৈতিক ক্ষেত্রে পূর্ব বাংলা হালহীন নৌকার মতো হয়ে যায়। পরবর্তীতে সোহরাওয়ার্দী কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রী হন এবং ভাসানীর সাথে তার সম্পর্কের অবনতি ঘটে। ফলে ১৯৫৫ সালে যুক্তফ্রন্ট ভেঙে যায় এবং মুজিবুর রহমান পূর্ব বাংলার রাজনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে শুরু করেন।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের ফলে বাংলার রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে এবং নতুন নেতৃত্বের হাত ধরে মুক্তিযুদ্ধে সফলতা অর্জিত হয়।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।