উক্ত নির্বাচনের ফলে রাজনৈতিক নেতৃত্বে যে পরিবর্তন এসেছিল তা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ যুক্তফ্রন্ট নির্বাচনে ঐক্যজোটের বিজয় অর্জনের ফলে রাজনৈতিক নেতৃত্বে ব্যাপক পরিবর্তন সাধিত হয়।১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের ফলাফলে পূর্ব বাংলার মানুষের জাতীয়তাবাদী চেতনার ব্যাপক প্রতিফলন ঘটে। এ নির্বাচনে মুখ্যমন্ত্রী নূরুল আমীনসহ মুসলিম লীগ মন্ত্রিসভার ৫ জন প্রভাবশালী সদস্য ও কয়েকজন খ্যাতিমান কেন্দ্রীয় নেতা যুক্তফ্রন্ট প্রার্থীদের কাছে পরাজিত হলে পূর্ব বাংলার রাজনৈতিক নেতৃত্বে বড় পরিবর্তন সাধিত হয়।হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী এবং এ কে ফজলুল হকের মতো সুযোগ্য ও জননন্দিত নেতারা ঐক্যবদ্ধ হলে মানুষ নতুন করে রাজনৈতিক নেতাদের ওপর ভরসা করতে শুরু করে। এ নির্বাচনে মুজিবুর রহমান গোপালগঞ্জ আসন থেকে মুসলিম লীগ প্রার্থী ওহিদুজ্জামান ঠান্ডাকে পরাজিত করে এমএলএ নির্বাচিত হন এবং যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় কৃষি, ঋণ, সমবায় ও পল্লিউন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করেন। সোহরাওয়ার্দী, ভাসানী দেশের বাইরে মুজিবুর রহমান জেলে ফলে রাজনৈতিক ক্ষেত্রে পূর্ব বাংলা হালহীন নৌকার মতো হয়ে যায়। পরবর্তীতে সোহরাওয়ার্দী কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রী হন এবং ভাসানীর সাথে তার সম্পর্কের অবনতি ঘটে। ফলে ১৯৫৫ সালে যুক্তফ্রন্ট ভেঙে যায় এবং মুজিবুর রহমান পূর্ব বাংলার রাজনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে শুরু করেন।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের ফলে বাংলার রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে এবং নতুন নেতৃত্বের হাত ধরে মুক্তিযুদ্ধে সফলতা অর্জিত হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত নির্বাচনের ফলে রাজনৈতিক নেতৃত্বে যে পরিবর্তন এসেছিল তা মূল্যায়…
উদ্দীপক
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর