রহিমের গল্প থেকে ভাষা আন্দোলনের মূল কারণ এবং তার প্রেক্ষাপট কীভাবে ফুটে উঠেছে? কেন ভাষার দাবিকে জাতীয়তাবাদী চেতনার অংশ হিসেবে দেখা যায়?
উত্তর: রহিমের গল্পে ভাষা আন্দোলনের মূল কারণ তথা সাংস্কৃতিক শোষণ ও প্রেক্ষাপট ফুটে উঠেছে।উদ্দীপকে দেখা যায়, রহিম নামে এক ছাত্র ঢাকার কলেজে পড়াশোনা করছিল। ১৯৪৮ সালে পাকিস্তান সরকার উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে, যা পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। এতে ভাষা আন্দোলনের কারণ ও প্রেক্ষাপট ফুটে ওঠেছে। ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানে ভাষা-আন্দোলন শুরু হয়। পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬.৪০% মানুষের মুখের ভাষা বাংলার পরিবর্তে মাত্র ৭.২০% মানুষের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা করার লক্ষ্যে ১৯৪৭ সালের ডিসেম্বরে করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয়। ১৯৪৮ সালের ১৯ মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা এসে ২১ মার্চ রেসকোর্স ময়দানে ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এ ঘোষণায় ভাষা আন্দোলন নতুন মাত্রা ও সর্বাত্মক রূপলাভ করে। এ সময়ে তমদ্দুন মজলিস ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কর্তৃক হরতাল আহূত হলে স্থানীয় প্রশাসন ২১ ফেব্রুয়ারি ঢাকায় ১ মাসের জন্য ১৪৪ ধারা জারি করে এবং সকল সভা-সমাবেশ, বিক্ষোভ নিষিদ্ধ করা হয়। অতঃপর ১৯৫২ সালের ২১: ফেব্রুয়ারি ছাত্ররা মিছিল বের করলে পুলিশের গুলিতে সালাম, আবুল। বরকত, রফিক উদ্দিন, আব্দুল জব্বার শহিদ হন। বাংলা ভাষাভাষি জনগণের ঐক্যবদ্ধ রাজনৈতিক সচেতন এবং তা স্বাধীনতার সাথে পরিচালিত করার জন্য যা মূল নিয়ামক হিসেবে কাজ করেছে- মূলত তা-ই বাঙালি জাতীয়তাবাদী চেতনা। এভাবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে জাতীয়তাবাদে উজ্জীবিত করার মাধ্যমে চেতনা সৃষ্টি করে। তাই ভাষার দাবিকে জাতীয়তাবাদী চেতনায় অংশ হিসেবে দেখা যায়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
রহিমের গল্প থেকে ভাষা আন্দোলনের মূল কারণ এবং তার প্রেক্ষাপট কীভাবে …
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর