পাঠ্যবইয়ের আলোকে উক্ত দেশের অর্থনৈতিক বৈষম্যের চিত্র আলোচনা কর।
উত্তর: পাঠ্যবইয়ের আলোকে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের একটি চিত্র নিচে তুলে ধরা হলো- চিত্র থেকে পরিলক্ষিত হয় যে, পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর পাকিস্তানের উভয় অংশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য প্রকট আকার ধারণ করে। প্রথমদিকে জাতীয় আয়ের ৫২% ছিল পূর্ব পাকিস্তানের অবদান। কিন্তু তা সত্ত্বেও এ বৈষম্য দূরীভূত হয়নি। ১৯৫৭ সাল থেকে ১৯৬৬ সালের মধ্যে যে বৈদেশিক সাহায্য দেশের উন্নয়নে ব্যয় হয় তার মধ্যে পূর্ব পাকিস্তানের অংশ ছিল মাত্র ৩৪% পশ্চিম পাকিস্তানের এ অর্থনৈতিক বৈষম্যসহ অন্যান্য বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তান উপনিবেশে পরিণত হয় এবং পূর্ব পাকিস্তানের জনগণ জোরালো প্রতিবাদ করে স্বাধীনতা রক্ষার জন্য সোচ্চার হয়। যার ফলশ্রুতিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান ভাগ হয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উদ্ভব হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
পাঠ্যবইয়ের আলোকে উক্ত দেশের অর্থনৈতিক বৈষম্যের চিত্র আলোচনা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর