উক্ত বৈষ্যম্যর কারণ বিশ্লেষণ কর।
উত্তর: মূলত পশ্চিম পাকিস্তানের শোষণ নীতি এবং পূর্ব পাকিস্তানকে দাবিয়ে রাখাই ছিল এ বৈষম্যের প্রধান কারণ। পূর্ব পাকিস্তান যেন স্বাধীকার ও সমৃদ্ধ অর্জন করতে না পারে এজন্য পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য নীতি গ্রহণ করে। পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের মানুষ শোষিত হতে থাকে। পূর্ব পাকিস্তানের সকল কাঁচামাল উৎপাদিত হলেও সব পশ্চিম পাকিস্তানে পাচার হতো। তাছাড়া রাজস্ব ও বৃদ্ধি পূর্ব পাকিস্তানে বেশি হলেও সিংহভাগ ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে। তাছাড়া সকল বিমা, ব্যাংক অর্থনৈতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। উন্নয়ন পরিকল্পনা প্রণীত হতো পশ্চিম পাকিস্তানে। ফলে পূর্ব পাকিস্তান সবসময় পশ্চিম পাকিস্তানের ওপর নির্ভর ছিল। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান মারাত্মক অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়। ফলে পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। আর্থিক দিক থেকে প্রথমদিকে পশ্চিম পাকিস্তান ছিল দুর্বল। অন্যদিকে, পূর্ব বাংলা ছিল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এজন্য এর অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যের কারণে পূর্ব বাংলার মানুষ এর সুফল থেকে বঞ্চিত হয়। শিল্পের কাঁচামাল পূর্ব পাকিস্তানে উৎপন্ন হলেও বড় বড় সব শিল্পকারখানা প্রতিষ্ঠিত হয় পশ্চিম পাকিস্তানে। পূর্ব পাকিস্তানে যে কয়টি শিল্পকারখানা প্রতিষ্ঠিত হয়েছিল তার মালিকানা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। পাকিস্তান রাষ্ট্রে কেন্দ্রীয় সরকার ছিল সবক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। আর এ বিভাগে পূর্ব বাংলার প্রতিনিধি না থাকায় পশ্চিম পাকিস্তানের স্বার্থান্বেষীমহল কৌশলে পূর্ব বাংলাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। তাই বলা যায়, পূর্ব পাকিস্তানকে শোষণের মাধ্যমে দাবিয়ে রাখাই ছিল সব বৈষম্যের প্রধান কারণ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত বৈষ্যম্যর কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর