উদ্দীপকে উল্লিখিত কার্যক্রম বাঙালির কোন আন্দোলনের সাথে সম্পৃক্তত বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত কার্যক্রম বাঙালির ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয়ের পর তৎকালীন পূর্ব বাংলায় যেসব রাজনৈতিক আন্দোলন সংঘটিত হয়েছিল তার মধ্যে ভাষা আন্দোলন ছিল সবচেয়ে ব্যাপক তীব্র ও তাৎপর্যপূর্ণ। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর পরই এর রাষ্ট্রভাষা কি হবে? এ নিয়ে বিতর্ক শুরু হয়। মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। কিন্তু প্রতিবাদী বাঙালি তা মেনে নেয় নি। তারা ভাষার জন্য প্রাণ দিতে প্রস্তুত। ১৯৫২ সালের শুরুতেই পূর্ব বাংলায় ভাষা আন্দোলনের নতুন মাত্রা লাভ করে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ লাভ করেন। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় মিলিত হয়। সেখানে তারা ছাত্রনেতা গাজিউুল হকের সভাপতিতে এক সমাবেশ তৈরি করে সমাবেশের শেষে তারা ১৪৪ ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিতে দিতে মিছিল মেডিকেল কলেজের সামনে পুলিশ বর্ষণ করে। আবুল বরকত আব্দুল জব্বার আব্দুস সালাম নিহত হয়। উদ্দীপকে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি দিয়ে দিনের কার্যক্রম শুরু হয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়। তাই বলা যায় উদ্দীপকে উল্লেখিত আন্দোলন হল ভাষা আন্দোলন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কার্যক্রম বাঙালির কোন আন্দোলনের সাথে সম্পৃক্তত বর…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর