উদ্দীপকের দেশের সঙ্গে তোমার পঠিত কোন দেশের বৈষম্যের মিল পাওয়া যায়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দেশের সঙ্গে আমার পঠিত পূর্ব পাকিস্তানের প্রতি কৃত বৈষম্যের মিল পাওয়া যায়।উদ্দীপকে দেখা যায়, নামিবিয়ার দেশটি দুই অঞ্চল নিয়ে গঠিত। স্বাধীনতার পর থেকেই পূর্ব অঞ্চলের মানুষের উপর নানা বৈষম্য করা হয়। প্রথমেই আঘাত আসে ভাষাকে কেন্দ্র করে। ঐ দেশের যুবসমাজ বুকের তাজা রক্ত দিয়ে নিজ ভাষার মর্যাদা রক্ষা করে। যা পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের প্রতি সাংস্কৃতিক বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ। পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব পাকিস্তানের সংস্কৃতির ওপর আঘাত আসে। প্রথম আঘাত আসে মাতৃভাষা বাংলার ওপর। পাকিস্তান সরকার বাঙালি সংস্কৃতি বিকাশে কোনো ভূমিকা পালন করেনি। পূর্ব পাকিস্তানের জন্য তারা সুস্থ, সুন্দর ও গঠনমূলক বিনোদন ব্যবস্থাও গড়ে তোলেনি। ঢাকা স্টেডিয়াম ছাড়া ঢাকায় আর কোনো খেলার মাঠ ছিল না অথচ পশ্চিম পাকিস্তানে তখন অনেকগুলো স্টেডিয়াম ছিল। পূর্ব পাকিস্তানে খেলাধুলার বিকাশে কোনো প্রশিক্ষণকেন্দ্র ছিল না। শিশু ও বৃদ্ধদের মানসিক ও শারীরিক উন্নতির জন্য ভালো কোনো প্রশিক্ষণ কেন্দ্র বা ভালো পার্ক, অবসর বিনোদনের স্থান, শিশুপার্ক ইত্যাদির কোনো ব্যবস্থা ছিল না। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের দুই অংশের সমাজ কাঠামো ও সামাজিক জীবনযাত্রা প্রণালি ছিল সম্পূর্ণ আলাদা। একই দেশের অধিবাসী হওয়া সত্ত্বেও ভাষা, শিল্প, সাহিত্য, আচার-আচরণ সবক্ষেত্রে তারা পৃথক ছিল। শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পূর্ব পাকিস্তানের তুলনার পশ্চিম পাকিস্তানের সবকিছুই ছিল উন্নত।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের দেশের সঙ্গে তোমার পঠিত কোন দেশের বৈষম্যের মিল পাওয়া যায়? …
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর