যুক্তফ্রন্ট গঠনের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: পূর্ব পাকিস্তানের মানুষের রাজনৈতিক দাবি আদায়ের লক্ষ্যেই যুক্তফ্রন্ট পঠিত হয়। পাকিস্তান সৃষ্টির পর (১৯৪৭) মুসলিম লীগ সরকার পূর্ব বাংলার মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। এজন্য পূর্ব বাংলার নেতৃবৃন্দ ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করে নিজেদের অধিকার আদায় করতে চেয়েছিল। তাই তারা ঐক্যবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠন করে। এছাড়া পূর্ব বাংলার সাধারণ মানুষ পাকিস্তানি শাসকগোষ্ঠীকে মোকাবিলা করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে চাপ দিতে থাকে। তাই পাঁচটি প্রধান দল যথা- আওয়ামী মুসলিম লীগ, নেজাম-ই-ইসলাম, কৃষক-শ্রমিক পার্টি, গণতন্ত্রী দল এবং খিলাফত-ই-রাব্বানি দলের সমন্বয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
যুক্তফ্রন্ট গঠনের কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর