না। আমি মনে করি ইহা তথা সামরিক বৈষম্য একমাত্র বৈষম্য ছিল না।
পশ্চিম পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে শোষণ চালায়। রাজনৈতিক ক্ষেত্রে মাত্র ৩২% বাঙালি মন্ত্রী থাকলেও তারা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাননি। ১৯৬৪-১৯৬৫ সালে কেন্দ্রীয় সরকারে ১৭ জন সচিবের মাত্র দুজন বাঙালি ভারপ্রাপ্ত সচিব ছিলেন। আবার পররাষ্ট্র দফতরে ৭৪ জন পশ্চিম পাকিস্তানি প্রথম শ্রেণির কর্মকর্তা থাকলেও পূর্ব পাকিস্তানের ছিল ৩০ জন। প্রতিরক্ষা ক্ষেত্রে ৯১.৯% পশ্চিম পাকিস্তিানি থাকলেও মাত্র ৮.১% পূর্ব পাকিস্তানি কর্মকর্তা-কর্মচারী ছিল। পশ্চিম পাকিস্তানের জেনারেল, লেফটেন্যান্ট জেনারেলের পাশাপাশি ১৩ জন মেজর জেনারেল ছিল। অপরদিকে পূর্ব পাকিস্তানের মাত্র ১ জন মেজর জেনারেল ছিলেন। শিক্ষাক্ষেত্রে দেখা যায়, ১৯৬২-৬৩ অর্থবছরে পশ্চিম পাকিস্তানে ২০৩.৪ কোটি বরাদ্দ হলে পূর্ব পাকিস্তানের জন্য ছিল মাত্র ৭৬.৫ কোটি। তাছাড়া সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক শোষণ চালানো হয়। ৫৬.৪% মানুষের মুখের ভাষায় পরিবর্তে মাত্র ৭.২% মানুষের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা করার চেষ্টা চালানো হয়। ১৯৬৭ সালে রবীন্দ্র সংগীত ও বাংলা নববর্ষ উদ্যাপন নিষিদ্ধ করে সাংস্কৃতিক অঙ্গনে বৈষম্য করা হয়। তাছাড়া খেলাধুলার স্টেডিয়াম, বিনোদন কেন্দ্র, শিশু পার্ক সবই পশ্চিম পাকিস্তানে ছিল। এছাড়াও সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সদরদপ্তর ছিল পশ্চিম পাকিস্তান। তারা পূর্ব পাকিস্তান থেকে প্রাপ্ত অর্থ পশ্চিম পাকিস্তানে পাচার করত। ফলে পশ্চিম পাকিস্তানিরা অনেক সুযোগ-সুবিধা পেত।
পরিশেষে বলা যায়, শুধু সামরিক বৈষম্য নয় বরং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্যও বিদ্যমান ছিল।