একুশে ফেব্রুয়ারি স্মরণীয় কেন ?
উত্তর: বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম বড় পদক্ষেপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে একুশে ফেব্রুয়ারি স্মরণীয় হয়ে আছে । বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি একটি উজ্জ্বল তারিখ। এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় বাঙালি ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে রাস্তায় নেমে আসে। তাদের মিছিলে পুলিশ গুলিবর্ষণ করলে রফিক, বরকত, জব্বারসহ কয়েকজন নিহত হন। তাদের রক্তের বিনিময়ে বাংলা অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা পায়। শহিদ দিবস হিসেবে এ দিনটি স্মরণীয়। একুশে ফেব্রুয়ারিকে জাতিসংঘ 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবেও স্বীকৃতি দিয়েছে ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
একুশে ফেব্রুয়ারি স্মরণীয় কেন ?
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর