উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার মূল উদ্দেশ্য কী ছিল ? ব্যাখ্যা করো।
উত্তর: উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানিদের আর্থ-সামাজিক স্বার্থ হাসিল ও বাঙালিদেরকে সাংস্কৃতিকভাবে পঙ্গু করা। পাকিস্তানের শাসনভার যে রাজনীতিবিদ ও আমলাদের হাতে ছিল, তাদের অধিকাংশই ছিলেন উত্তর ভারত থেকে আসা উর্দুভাষী। নতুন রাষ্ট্রের প্রধান বণিকগোষ্ঠীও ছিল উর্দুভাষী। কাজেই পাকিস্তানের ভাগ্য নির্ধারক বলে কথিত রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীরা নিজেদের রাজনৈতিক ও আর্থ- সামাজিক ক্ষমতার প্রাধান্য বজায় রাখতে তাদের ভাষা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার কার্যকর উদ্যোগ গ্রহণ করে। তাছাড়া উর্দুভাষী পাকিস্তানি শাসকগোষ্ঠী মনে করত বাংলা হচ্ছে হিন্দুদের ভাষা। তারা মনে করত, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিলে পূর্ব বাংলার বাঙালিরা পশ্চিম বাংলার বাঙালিদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে বৃহত্তর বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করতে পারে। তাই পূর্ব বাংলার বাঙালিকে নত করে রাখতে পাকিস্তানি শাসকগোষ্ঠী প্রথমে ভাষার ওপর আঘাত হানে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার মূল উদ্দেশ্য কী ছিল ? ব্…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর