উনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বোঝ?
উত্তর: প্রেসিডেন্ট আইয়ুব খানের গণবিরোধী কাজ ও স্বৈরশাসনের অবসান ঘটিয়ে স্বাধিকার অর্জনের লক্ষ্যে ১৯৬৯ সালে পরিচালিত - আন্দোলনই ৬৯-এর গণঅভ্যুত্থান নামে পরিচিত। স্বৈরশাসক আইয়ুব খান পূর্ব পাকিস্তানিদের প্রতি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে শোষণ ও বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। বাঙালির ছয় দফা দাবিকে নস্যাৎ করে দিতে আইয়ুব সরকার ১৯৬৮ সালে আগরতলা মামলা দায়ের করে। এর বিরুদ্ধে আওয়ামী লীগের ছয় দফা ও ছাত্রদের এগারো দফাভিত্তিক আন্দোলন গড়ে ওঠে। ১৯৬৯ সালে এ আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে এবং গণঅভ্যুত্থানে রূপ নেয়। বাঙালি জাতির রাজনৈতিক বিকাশে এ আন্দোলন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। এ আন্দোলনে আইয়ুব খানের পতন ঘটে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বোঝ?
উত্তর