'যুক্তফ্রন্ট' কী? ব্যাখ্যা কর।
উত্তর: বাংলার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল যুক্তফ্রন্ট গঠন। বাংলায় মুসলিম লীগের বিমাতাসুলভ আচরণ ও শাসনক্ষেত্রে চরম ব্যর্থতার ফলে ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে ৫টি দল জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরিকল্পনা নেয়। যা যুক্তফ্রন্ট নামে পরিচিত। এরই পরিপ্রেক্ষিতে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়। মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা ফজলুল হকের কৃষক-শ্রমিক পার্টি, মওলানা আতাহার আলীর নেজাম-ই-ইসলাম এবং হাজী দানেশের বামপন্থি গণতন্ত্রী দল ও খেলাফতে রব্বানি-এ ৫টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয় যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিল নৌকা।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
'যুক্তফ্রন্ট' কী? ব্যাখ্যা কর।
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর