পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের আরোপিত সামরিক বৈষম্য ব্যাখ্যা করো ।
উত্তর: পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের সামরিক বৈষম্য ছিল সীমাহীন। পূর্ব পাকিস্তান ছিল ভৌগোলিক দিক থেকে পশ্চিম পাকিস্তান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কিন্তু পাকিস্তানি শাসকেরা এর নিরাপত্তার ব্যাপারে কোনো নিশ্চিত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে পূর্ব পাকিস্তানের সীমান্ত প্রায়ই অরক্ষিত থাকত। আইয়ুব খানের এক দশকের শাসনামলে সামরিক খাতে জাতীয় বাজেটের শতকরা ৬০ ভাগ ব্যয় করা হয়েছে। এ বিপুল বরাদ্দের দায়ভার পূর্ব পাকিস্তানকেও বহন করতে হয়েছে। তবে পূর্ব পাকিস্তানের নিরাপত্তার ক্ষেত্রে এর কোনো প্রভাব দেখা যায় না। শুধু তাই নয়, এ সময় দু'অঞ্চলের মধ্যে সামরিক বাহিনীতে নিয়োগের ক্ষেত্রেও বৈষম্য ছিল সীমাহীন । পাকিস্তানের দেশরক্ষা বাহিনীর তিনটি সদর দপ্তরই ছিল পশ্চিম পাকিস্তানে। সামরিক বাহিনীর চাকরির ক্ষেত্রেও পশ্চিম পাকিস্তানিদের অবস্থান ছিল একচেটিয়া ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের আরোপিত সামরিক বৈষম্য ব্য…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর