হ্যাঁ, আমি মনে করি, উক্ত নেতার দাবিনামা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছয় দফা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করেছিল ।
পূর্ব পাকিস্তানের শোষিত, নির্যাতিত জনগণ ছয় দফাকে মুক্তির সনদ রূপে আখ্যায়িত করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফাকে আমাদের বাঁচার দাবি বলে মন্তব্য করেন। শোষকের হাত থেকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার আদায়ের হাতিয়ার হচ্ছে ছয় দফা। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ছয় দফার গুরুত্ব অপরিসীম।
১৯৭০ সালের নির্বাচনে ছয় দফা ছিল নির্বাচনের মূল ইশতেহার। এ নির্বাচনে ছয় দফার পক্ষে নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়। বাঙালির স্বাধীনতার ভিত্তি হয় দফা হওয়ায় এটিকে বাঙালি জাতির ম্যাগনাকার্টা বলা হয়। আবার স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত রূপ হলো ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ যার মাধ্যমে বাঙালি জাতি শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় লাভ করে, অভ্যুদয় হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের। আর এর মূলে ছিল ছয় দফা কর্মসূচির অবদান। এ দৃষ্টিকোণ থেকে বলা যায়, ছয় দফা কর্মসূচি ছিল বাঙালির মুক্তির সনদ।
পরিশেষে বলা যায়, ব্রিটিশ গণতন্ত্রের ইতিহাসে 'ম্যাগনাকার্টা' ফরাসি বিপ্লবে 'অধিকার বিল' এবং আমেরিকার স্বাধীনতার ক্ষেত্রে 'ব্যক্তিস্বাধীনতা'-এর যে অবদান, তেমনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্র প্রস্তুতেও ছয় দফার ভূমিকা সীমাহীন।